সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :
যার যার ধর্ম নির্ভয়ে ও স্বাধীনভাবে পালন করবেন,সরকার এটাই প্রত্যাশা করে …. এমপি নুরুল তারাগঞ্জে অবৈধ চার দোকান উচ্ছেদ, জরিমানা ৫৪ হাজার ৫০০ টাকা পীরগঞ্জে প্রতিবন্ধী কিশোরকে বলৎকার ॥ ১৫ মাসেও বিচার পায়নি অসহায় পরিবার বিমানবন্দরে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক দিনাজপুরে “বউ মেলা” জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা! শিক্ষিত বেকার বাড়ছে:  কর্মসংস্থানে কার্যকর উদ্যোগ জরুরি! সাঘাটায় তেল পাচারে বাধা দেওয়ায় যুবদল নেতাকে পিটিয়ে জখম! কবিতা/আত্মোপলব্ধি /আসাদুজ্জামান খান মুকুল কালিহাতীর বল্লা হাটে পরিচ্ছন্নতা  অভিযান, পরিচ্ছন্ন পরিবেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে —জহির উদ্দিন স্বপন

যার যার ধর্ম নির্ভয়ে ও স্বাধীনভাবে পালন করবেন,সরকার এটাই প্রত্যাশা করে …. এমপি নুরুল

  • প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬



যার যার ধর্ম নির্ভয়ে ও স্বাধীনভাবে পালন করবেন,সরকার এটাই প্রত্যাশা করে …. এমপি নুরুল

আল হেলাল,সুনামগঞ্জ 

সুনামগঞ্জ ৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনের সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম নুরুল বলেছেন, “দলমত নির্বিশেষে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের প্রিয় দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। যার যার ধর্ম নির্ভয়ে ও স্বাধীনভাবে পালন করবেন,সরকার এটাই প্রত্যাশা করে। ধর্ম যার যার, দেশ সবার’ নীতি উল্লেখ করে তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যাতে তাদের প্রধান এই ধর্মীয় উৎসব নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে উদযাপন করতে পারেন, সেজন্য বিএনপি নেতা-কর্মীরা সার্বিক সহযোগিতা প্রদান করবেন। একই সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও নিরাপত্তার জন্য নিরবিচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করবে ।

রবিবার (১৮ অক্টোবর) সুনামগঞ্জ সদর উপজেলার এবং বিশ্বম্ভরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের শারদীয় দুর্গাপূজা মন্ডপ পরিদর্শনকালে সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম নুরুল এসব কথা বলেন। পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন।

পুজামন্ডপ পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ রেজাউল হক, তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জেলা কৃষক দলের আহবায়ক আনিসুল হক, জেলা বিএনপি নেতা আবুল কালাম, বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আহমদ উল্লাহ,সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমদ লিলু এবং সুনামগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুর্শেদ আহমদ ও যুবদল নেতা কামরুল হাসান রাজুসহ স্থানীয় নেতৃবৃন্দ।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews