শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সর্বশেষ :
প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে —জহির উদ্দিন স্বপন বান্দরবানের লামা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা সুনামগঞ্জে দুর্গাপূজাকে সামনে রেখে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করলেন এমপি নুরুল দুই শতাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে হত্যা রহস্য উদ্‌ঘাটন, গ্রেপ্তার ৭ জৈন্তাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩ কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ১০ পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেবে ৮১২১ শিক্ষার্থী মানবিক উদ্যোগে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়ার ঘোষণা তরুণ নোমানের! প্রেস ক্লাবের পক্ষ থেকে এসিল্যান্ড ও পৌর প্রশাসককে বিদায়ী সংবর্ধনা

পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল

  • প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬



দিনাজপুরের বিরলে ধুকুরঝাড়ি পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল

আব্দুস সালাম, দিনাজপুর

বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার ও দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান (বিজিবিএম, পিবিজিএম, পিএসসি) দিনাজপুর জেলার বিরল উপজেলার ধুকুরঝাড়ি সার্বজনীন দুর্গা মন্ডপ পরিদর্শন করেছেন।

শনিবার (১৭ অক্টোবর ২০২৬) দুপুর ১২ টায় ধুকুরঝাড়ি পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি।

পরিদর্শন শেষে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগের পাশাপাশি জনগণের সচেতনতা ও সহযোগিতা এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এ ক্ষেত্রে তিনি গুজবে কান না দেয়া, যাচাই না করে কোনো তথ্য প্রচার না করা এবং সন্দেহজনক কোনো বিষয় নজরে এলে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্প বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার আহবান জানান।

তিনি আরও বলেন, সকলের পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করে সকলের সম্মিলিত প্রচেষ্টায় শারদীয় দুর্গাপূজাকে শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর করে তোলা সম্ভব। সনাতন ধর্মাবলম্বী সকল ভাইবোনকে জানাই শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা। সবার জীবন আনন্দ, শান্তি ও সম্প্রীতিতে পরিপূর্ণ হোক।

এ সময় দিনাজপুর বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এম এম জিল্লুর রহমান, অধিনায়ক ও সহকারী পরিচালক মোঃ মাহফুজুর রহমান, ধুকুরঝাড়ি পুজা উদযাপন কমিটির সভাপতি সুধীর চন্দ্র রায়, সেক্রেটারি পঞ্চম রায়সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিজিবি উত্তর পশ্চিম রংপুর রিজিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে অবস্থিত ৭৩১টি এবং ব্যাটালিয়ন সদর দপ্তরের ৩ কিলোমিটারের মধ্যে অবস্থিত ১৬৪টিসহ মোট ৮৯৫টি পূজামণ্ডপে মোট ১৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনের মাধ্যমে কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। এর মধ্যে দিনাজপুর সেক্টরের দায়িত্বপূর্ণ সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে অবস্থিত ১৬৯টি এবং ব্যাটালিয়ন সদর দপ্তরের ৩ কিলোমিটারের মধ্যে অবস্থিত ৪১টিসহ মোট ২১০টি পূজামন্ডপে ৩১ প্লাটুন বিজিবি মোতায়েনের মাধ্যমে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পাশাপাশি দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর দায়িত্বপূর্ণ দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার ৯৯ কিলোমিটার সীমান্ত এলাকায় ব্যাটালিয়ন সদর দপ্তরের ২-৩ কিলোমিটার এর মধ্যে দিনাজপুর শহর এলাকায় ২২টি, দিনাজপুর জেলার সীমান্ত এলাকায় ২৩টি এবং ঠাকুরগাঁও জেলার সীমান্ত এলাকায় ৪১টিসহ মোট ৮৬টি পূজামন্ডপে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েনের মাধ্যমে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ১৬ অক্টোবর থেকে ২২ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত বিজিবি সদস্যরা দুর্গাপুজার নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন।

সনাতন ধর্মাবলম্বী সকল ভাইবোনকে শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা জানান ও সবার জীবন আনন্দ, শান্তি ও সম্প্রীতিতে পরিপূর্ণ হোক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews