শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে —জহির উদ্দিন স্বপন বান্দরবানের লামা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা সুনামগঞ্জে দুর্গাপূজাকে সামনে রেখে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করলেন এমপি নুরুল দুই শতাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে হত্যা রহস্য উদ্‌ঘাটন, গ্রেপ্তার ৭ জৈন্তাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩ কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ১০ পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেবে ৮১২১ শিক্ষার্থী মানবিক উদ্যোগে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়ার ঘোষণা তরুণ নোমানের! প্রেস ক্লাবের পক্ষ থেকে এসিল্যান্ড ও পৌর প্রশাসককে বিদায়ী সংবর্ধনা

ঘোড়াঘাট পৌরসভার ১১টি দুর্গামন্দিরে বিএনপির ৫৫ হাজার টাকা অনুদান

  • প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬



ঘোড়াঘাট পৌরসভার ১১টি দুর্গামন্দিরে বিএনপির ৫৫ হাজার টাকা অনুদান

আনভিল বাপ্পি  ঘোড়াঘাট (দিনাজপুর)

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার ১১টি দুর্গামন্দিরে মোট ৫৫ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেছে ঘোড়াঘাট পৌর বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠন। প্রতিটি মন্দিরে ৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়।

শনিবার (১৭ অক্টোবর) ঘোড়াঘাট আর সি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন। এ ছাড়া উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আল মামুনসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে পৌরসভার ১১টি দুর্গামন্দিরের প্রতিনিধিদের হাতে ৫ হাজার টাকা করে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। এতে মোট অনুদানের পরিমাণ দাঁড়ায় ৫৫ হাজার টাকা।

আয়োজকদের এ উদ্যোগকে শারদীয় দুর্গাপূজা উদযাপনে সহযোগিতার পাশাপাশি বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সহমর্মিতা জোরদারের প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের অংশগ্রহণে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে ধর্মীয় উৎসব উদযাপন এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews