“বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস” উপলক্ষ্যে আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ
প্রকাশিত:
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
সিরাজগঞ্জে “বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস” উপলক্ষ্যে আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ
সাথী সুলতানা,সিরাজগঞ্জঃ
“দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন” এই প্রতিপাদ্য নিয়ে-সিরাজগঞ্জে “বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস-২০২৬খ্রি.” উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবং দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে স্মার্ট সাদা ছড়ি বিতরণ করা হয়। সিরাজগঞ্জ জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র সিরাজগঞ্জের আয়োজনে,
বৃহস্পতিবার (১৫অক্টোবর-২০২৬খ্রি.) সকাল সাড়ে ৯টার দিকে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ একে শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি এর সভাপতিত্বে সভায় ও স্মার্ট সাদা ছড়ি বিতরণ অনুষ্ঠানে, সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার, জেলা সমাজসেবা উপ-পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান খাঁন, সহকারী পরিচালক মোঃ মনিরুল ইসলাম প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, সিরাজগঞ্জের জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ আবুল হাসেম। এসময়ে অনুষ্ঠানে বিভিন্ন এনজিওর প্রধান, প্রতিনিধি সহ জেলা ও উপজেলা পর্যায়ের প্রতিবন্ধীরা এবং তাদের অভিভাবক, সাংবাদিকগণ উপস্থিত ছিলেন । জানা যায় যে, ২০২৬খ্রি. বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসের তাৎপর্য ও উদ্দেশ্য
নিরাপদ চলাচল, সাদাছড়ি হলো- দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের স্বাধীন ও নিরাপদে পথ চলার প্রধান সহায়ক।
সচেতনতা বৃদ্ধি, ফুটপাত, রাস্তা পারাপার ও গণপরিবহনে প্রতিবন্ধীবান্ধব পরিবেশ তৈরি করতে সমাজের সকল স্তরে সচেতনতা তৈরি করা। মর্যাদা ও অধিকার: দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি করুণা নয়, বরং তাদের অধিকার, মর্যাদা ও আত্মনির্ভরশীলতা নিশ্চিত করা।