প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৪, ২০২৬ || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৪, ২০২৬
খেরকাটি দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ে শ্রেণিকক্ষ ও বেন্স সংকট ব্যাহত হচ্ছে পাঠদান
খেরকাটি দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ে শ্রেণিকক্ষ ও বেন্স সংকট ব্যাহত হচ্ছে পাঠদান
মোঃ নুরুজ্জামান , নীলফামারী :
নীলফামারীর জলঢাকা উপজেলার ধর্মপাল ইউনিয়নের ঐতিহ্যবাহী খেরকাটি দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে আজ বুধবার বিকেল তিন ঘটিকা স্কুলে গিয়ে দেখা যায় শ্রেণি কক্ষ ও ব্রেন্স সংকট। এর ফলে বিদ্যালয়টির ১ হাজার ৫০ জন শিক্ষার্থীর স্বাভাবিক পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যাপীঠে বর্তমানে ৫৬০ জন ছাত্রী ও ৪৯০ জন ছাত্রসহ মোট ১ হাজার ৫০ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে।
শিক্ষক ও কর্মচারী রয়েছেন ২৬ জন। তবে পর্যাপ্ত আসবাবপত্র না থাকায় শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের বসার তীব্র সংকট তৈরি হয়েছে। পুরো বিদ্যালয়ে মাত্র ১৫০টি বেঞ্চ রয়েছে, যা প্রয়োজনের তুলনায় অত্যন্ত অপ্রতুল। ফলে বাধ্য হয়ে গাদাগাদি করে ক্লাস করতে হচ্ছে শিক্ষার্থীদের।
অবকাঠামোগত তথ্যে দেখা যায়, ২০১৬ সালে নির্মিত বিদ্যালয়টির একতলা ভবনটি পর্যায়ক্রমে চারতলায় উন্নীত বর্তমানে পাঠদান উপযোগী শ্রেণিকক্ষ রয়েছে মাত্র ৭টি। ১ হাজার ৫০ জন শিক্ষার্থীর পাঠদান সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কমপক্ষে ১৩টি শ্রেণিকক্ষ প্রয়োজন। ফলে জরুরি ভিত্তিতে আরও ৬টি ক্লাসরুম নির্মাণ করা আবশ্যক হয়ে পড়েছে।
এদিকে বিদ্যালয়ে বর্তমানে চারজন শিক্ষকের পদ শূন্য রয়েছে। পদগুলো পূরণের জন্য বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিকট চাহিদাপত্র পাঠানো হলেও তা এখনো পূরণ হয়নি। শিক্ষক সংকটের কারণে বিকল্প উপায়ে পাঠদান সচল রাখতে হচ্ছ।
সার্বিক বিষয়ে খেরকাটি দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিনুর রহমান (বিএসসি) বলেন, “শিক্ষার্থীর তুলনায় শ্রেণিকক্ষ ঘাটতি থাকায় প্রতিদিন গাদাগাদি করে ক্লাস নিতে হচ্ছে। এতে শিক্ষার স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হচ্ছে। অবিলম্বে পর্যাপ্ত বেঞ্চ সরবরাহ, নতুন শ্রেণিকক্ষ নির্মাণ ও শূন্য পদে শিক্ষক নিয়োগ করা না হলে শিক্ষার গুণগত মান বজায় রাখতে চুক্তি ভিত্তিতে শিক্ষক, ফ্লোরে বসে ছাত্র ছাত্রী ক্লাস হচ্ছে।”
কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে দ্রুত নতুন বেঞ্চ সরবরাহ, শ্রেণিকক্ষ বৃদ্ধি এবং শিক্ষক সংকট নিরসনে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় অভিভাবক ও সচেতন মহল।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত