বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
পরিদর্শণে থাকবেন এমপি নুরুল সুনামগঞ্জে ৪৪৪ পূজামন্ডপে অনুষ্ঠিত হবে বাউফলে যুবলীগ নেতার বাবা পেলেন সারের ডিলার!  খেরকাটি দ্বি মুখী উচ্চ  বিদ্যালয়ে শ্রেণিকক্ষ ও বেন্স  সংকট ব্যাহত হচ্ছে পাঠদান যুবলীগ সভাপতির পুত্র প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষণাবেক্ষণের দায়িত্বে! মেঘনায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা! আন্ডারপাস নয়, ফ্লাইওভার নির্মাণের দাবি ইকবাল হোসেন ভূঁইয়া ও তুহিন মাহমুদের মানিকগঞ্জের পৌলী আজিজের টিনেরঘর আসবাবপত্র আগুনে পুড়ে ছাই! সংস্কারের অভাবে বেহাল উপজেলার প্রধান সড়ক, দুর্ভোগে মানুষ কক্সবাজার জার্নালিস্ট কো-অপারেশনের ৩১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত সিরাজগঞ্জে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন উপলক্ষ্যে- আলোচনা সভা অনুষ্ঠিত

সংস্কারের অভাবে বেহাল উপজেলার প্রধান সড়ক, দুর্ভোগে মানুষ

  • প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬



সংস্কারের অভাবে বেহাল উপজেলার প্রধান সড়ক, দুর্ভোগে মানুষ
হাসান মোর্শেদ, দীঘিনালা (খাগড়াছড়ি) 
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার প্রধান সড়কের দেড় কিলোমিটার জুড়ে পিচ ঢালাই উঠে সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটির বেহাল অবস্থায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক যান চলাচল। এতে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগী, শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ সাধারণ মানুষকে।
স্থানীয়দের ভাষ্য, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, থানা, বিদ্যুৎ অফিস, সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও উপজেলা পরিষদে যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম এই সড়ক। প্রতিদিন প্রায় দুই হাজারের বেশি যানবাহন চলাচল করে এ পথে। কিন্তু সড়কের বিভিন্ন স্থানে পিচ উঠে গর্ত সৃষ্টি হওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে যানবাহনগুলোকে।
বাজার চৌধুরী জেসমিন চাকমা বলেন, সড়কের বেহাল অবস্থার কারণে প্রশাসনিক কাজের পাশাপাশি রোগী নিয়ে যাতায়াত করতে অনেক কষ্ট হয়। দ্রুত সড়কটি সংস্কার করা প্রয়োজন।
কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা বলেন, দাপ্তরিক কাজে উপজেলা পরিষদে যাতায়াত করতে গিয়েও ভোগান্তিতে পড়তে হয়। জনদুর্ভোগ কমাতে দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানান তিনি।
এ বিষয়ে খাগড়াছড়ি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সৌম্য তালুকদার জানান, লারমা স্কয়ার থেকে দীঘিনালা পর্যন্ত দেড় কিলোমিটার সড়ক সংস্কারের জন্য ইতিমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে। আশা করা হচ্ছে, এক মাসের মধ্যে সংস্কারকাজ শুরু হবে। বর্ষার কারণে সড়কটির এমন বেহাল অবস্থা হয়েছে বলেও জানান তিনি।
সড়কটি দ্রুত সংস্কার করা হলে জনদুর্ভোগ কমার পাশাপাশি স্বাভাবিক যান চলাচল নিশ্চিত হবে বলে আশা করছেন স্থানীয়রা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews