বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পরিদর্শণে থাকবেন এমপি নুরুল সুনামগঞ্জে ৪৪৪ পূজামন্ডপে অনুষ্ঠিত হবে বাউফলে যুবলীগ নেতার বাবা পেলেন সারের ডিলার!  খেরকাটি দ্বি মুখী উচ্চ  বিদ্যালয়ে শ্রেণিকক্ষ ও বেন্স  সংকট ব্যাহত হচ্ছে পাঠদান যুবলীগ সভাপতির পুত্র প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষণাবেক্ষণের দায়িত্বে! মেঘনায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা! আন্ডারপাস নয়, ফ্লাইওভার নির্মাণের দাবি ইকবাল হোসেন ভূঁইয়া ও তুহিন মাহমুদের মানিকগঞ্জের পৌলী আজিজের টিনেরঘর আসবাবপত্র আগুনে পুড়ে ছাই! সংস্কারের অভাবে বেহাল উপজেলার প্রধান সড়ক, দুর্ভোগে মানুষ কক্সবাজার জার্নালিস্ট কো-অপারেশনের ৩১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত

কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬



কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

একেএম ফজলুল হক, কালাই 

জয়পুরহাটের কালাইয়ে সমবায়ীদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এক ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(১৪অক্টোবরসকাল ১০টার হইতে বিকাল ৪টা পর্যন্ত জয়পুরহাটের ভ্রাম্যমাণ প্রশিক্ষণ ইউনিটের আয়োজনে এবং উপজেলা সমবায় কার্য্যালয় কালাইয়ের সার্বিক সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালাই উপজেলা সমবায় অফিসার জনাব মোঃ মোশারফ হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা সমবায় কার্য্যালয়ের জেলা সমবায় অফিসার জনাব মোঃ আমিনুল ইসলাম।
​বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমবায় কার্যালয়ের জনাব মোঃ মহসিন ইসলাম এবং পরিদর্শক জনাব ওয়াহেদুজ্জামান।
​প্রশিক্ষণ কর্মশালাটিতে কোর্স পরিচালনা করেন জয়পুরহাট জেলা সমবায় কার্যালয়ের জনাব ঝুন্না রাইন মিন্টু। সহকারী কোর্স পরিচালকের দায়িত্ব পালন করেন কালাই উপজেলা সমবায় কার্য্যালয়ের পরিদর্শক জনাব মোঃ ইলিয়াস হোসেন।
​কর্মশালায় সমবায় সমিতিতে কীভাবে সঠিক পদ্ধতিতে জমা ও খরচের হিসাব পরিচালনা করতে হয়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করেন। পরিশেষে, সভাপতি জনাব মোঃ মোশারফ হোসেনের সমাপনী বক্তব্যের মাধ্যমে প্রশিক্ষণ কর্মশালাটি সফল হয়

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews