গোমস্তাপুরে সামাজিক বনায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন
প্রকাশিত:
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
গোমস্তাপুরে সামাজিক বনায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন
মুহঃ কাওসার আলী ,গোমস্তাপুর
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় অংশীদারিত্বের ভিত্তিতে সামাজিক বনায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) রহনপুর ইউনিয়নের স্বরস্বতীপুর থেকে লক্ষ্মীপুর পর্যন্ত রাস্তার দুই ধারে এবং জনতা স্কুল মোড় থেকে হুকাপুর পর্যন্ত রাস্তার দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোমস্তাপুর উপজেলা বিএমডিএ ইন্জিনিয়ার মোঃ আলম আব্দুল মান্নান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিল্লুর রহমান, রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুনিরুজ্জামান সোহরাব,বিএনপি নেতা আসাদুল্লাহ আহমেদ, আশরাফুল ইসলাম,সহ অন্যানরা
কর্মসূচির আওতায় রাস্তার দুই পাশে বনজ, ফলদ ও ঔষধি প্রজাতির মোট ৫ হাজার গাছ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কার্যক্রম বাস্তবায়ন করছে ,বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) গোমস্তাপুর জোনাল অফিস ,বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং এলাকার সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পরিবেশ গড়ে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য।
বক্তারা বলেন এ ধরনের সামাজিক বনায়ন কর্মসূচি পরিবেশ সংরক্ষণের পাশাপাশি স্থানীয় জনগণের আর্থসামাজিক উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে।