মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
জলঢাকায় আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবস ২০২৬ উদযাপিত বিসিএসআইআর রাজশাহী গবেষণাগারে বার্ষিক কর্মশালা ও অংশীজন মতবিনিময় সভা অনুষ্ঠি চাঁদা না দেওয়ায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হামিদুল মেরে রক্তাক্ত করল প্রবাসীর পিতা-মাতাকে জনবল সংকট ও যন্ত্রপাতির অচলতায় সেবা ব্যাহত, দুর্ভোগে রোগীরা আব্দুল মজিদ সাহেবের সপ্তম মৃত্যুবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন ৪শত রোগী শেরপুরে বিশ্ব মৃত্যুদণ্ড বিলোপ দিবস পালিত, মানবাধিকার রক্ষার আহ্বান ক্ষেতলালে ৪২ পূজামণ্ডপে দুর্গাপূজা: নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিতে প্রস্তুতিমূলক সভা দীঘিনালায় ৭ বিজিবির উদ্যোগে দুর্গাপূজার নিরাপত্তা ও জনসচেতনতামূলক সভা বাউফলে বীর মুক্তিযোদ্ধার জমি দখল ও পরিবারকে অবরুদ্ধের অভিযোগ! উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসবের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী  – জহির উদ্দিন স্বপন

শেরপুরে বিশ্ব মৃত্যুদণ্ড বিলোপ দিবস পালিত, মানবাধিকার রক্ষার আহ্বান

  • প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬



শেরপুরে বিশ্ব মৃত্যুদণ্ড বিলোপ দিবস পালিত, মানবাধিকার রক্ষার আহ্বান

সুমন কুমার দে, শেরপুর  

শেরপুর সদর উপজেলার ভীমগঞ্জ এলাকায় বিশ্ব মৃত্যুদণ্ড বিলোপ দিবস-২০২৬ উপলক্ষে শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মানবাধিকার সুরক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং নারী ও তরুণদের অধিকার রক্ষার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বনির্ভর নারী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সাজেদা পারভীন ঝিনুক।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাবেক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, ইনডিপেনডেন্ট টেলিভিশনের শেরপুর জেলা প্রতিনিধি ও সাপ্তাহিক নতুন যোগ পত্রিকার সম্পাদক মেরাজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সময়ের কাগজের জেলা প্রতিনিধি মনিরুজ্জামান মনি, শেরপুর সদর পৌরসভার সাবেক কাউন্সিলর মাহমুদা ইয়াসমিন ডলি এবং শেরপুরের নতুন কুঁড়ি কিন্ডারগার্টেন স্কুলের সহকারী শিক্ষক রোকসানারা বেগম।

এ ছাড়া উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন সংঘের সভাপতি সুরাইয়া পারভীন, নবীন কল্যাণ সংস্থার সভাপতি জিয়াউল হক এবং স্বনির্ভর নারী কল্যাণ সংস্থার নির্বাহী কমিটির সদস্যবৃন্দ।

সভায় ‘যুব ও নারী অধিকার অর্জনে সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের’ ১৯ জন তরুণ অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে জ্যোতি, পুঁথি, তুলি ও রানীসহ অন্যরা বক্তব্য দেন।

বক্তারা বলেন, জীবনের অধিকার মানুষের অন্যতম মৌলিক অধিকার। মানবাধিকার সুরক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানবিক মূল্যবোধের বিকাশে সবাইকে সচেতন হতে হবে। অপরাধ দমনের পাশাপাশি ন্যায়বিচার নিশ্চিত করা এবং মানুষের মৌলিক অধিকার রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণ করা জরুরি।

তাঁরা আরও বলেন, নারী ও তরুণদের অধিকার প্রতিষ্ঠা এবং সমাজে মানবাধিকারবিষয়ক সচেতনতা বৃদ্ধিতে সম্মিলিত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ জন্য তরুণদের সক্রিয় অংশগ্রহণ ও সামাজিক দায়বদ্ধতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

সভাপতির বক্তব্যে সাজেদা পারভীন ঝিনুক মানবাধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং নারী ও তরুণদের অধিকার রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews