মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
জলঢাকায় আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবস ২০২৬ উদযাপিত বিসিএসআইআর রাজশাহী গবেষণাগারে বার্ষিক কর্মশালা ও অংশীজন মতবিনিময় সভা অনুষ্ঠি চাঁদা না দেওয়ায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হামিদুল মেরে রক্তাক্ত করল প্রবাসীর পিতা-মাতাকে জনবল সংকট ও যন্ত্রপাতির অচলতায় সেবা ব্যাহত, দুর্ভোগে রোগীরা আব্দুল মজিদ সাহেবের সপ্তম মৃত্যুবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন ৪শত রোগী শেরপুরে বিশ্ব মৃত্যুদণ্ড বিলোপ দিবস পালিত, মানবাধিকার রক্ষার আহ্বান ক্ষেতলালে ৪২ পূজামণ্ডপে দুর্গাপূজা: নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিতে প্রস্তুতিমূলক সভা দীঘিনালায় ৭ বিজিবির উদ্যোগে দুর্গাপূজার নিরাপত্তা ও জনসচেতনতামূলক সভা বাউফলে বীর মুক্তিযোদ্ধার জমি দখল ও পরিবারকে অবরুদ্ধের অভিযোগ! উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসবের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী  – জহির উদ্দিন স্বপন

চাঁদা না দেওয়ায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হামিদুল মেরে রক্তাক্ত করল প্রবাসীর পিতা-মাতাকে

  • প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬



চাঁদা না দেওয়ায়————————
ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হামিদুল মেরে রক্তাক্ত করল প্রবাসীর পিতা-মাতাকে

নিজস্ব প্রতিবেদক :
চাঁদা না দেওয়ায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, সন্ত্রাসী ও চাঁদাবাজ আব্দুল হামিদ ওরফে হামিদুল ও তার ছেলে নাইম রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে মালয়েশিয়া প্রবাসীর পিতা-মাতাকে।

রবিবার (১১ অক্টোবর) এ বিষয়ে একটি অভিযোগ দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শহীদুল ইসলাম।

এর আগে শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে প্রবাসীর বাড়িতে ঢুকে তার পিতা-মাতাকে এ হামলা চালায় সন্ত্রাসী আব্দুল হামিদ ওরফে হামিদুল ও তার ছেলে নাইম।

উক্ত প্রবাসী নাজমুলের পিতার নাম সিদ্দিক আলী (৫৩) ও মাতার নাম নাজেরা খাতুন (৪৩) । আহত সিদ্দিক আলী ও তার স্ত্রী নাজেরা খাতুন কুষ্টিয়ার মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়নের গোপীনাথপুর (পাগলা) গ্রামের বাসিন্দা।

এ বিষয়ে মিরপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগীদ্বয়।

জানা গেছে, গোপিনাথপুর গ্রামের সিদ্দিক আলীর ছেলে নাজমুল প্রবাসে থাকায় তার কাছ থেকে একটি আইফোন দাবী করে সন্ত্রাসী, চাঁদাবাজ আব্দুল হামিদ ওরফে হামিদুল। তিনি আইফোন দিতে অস্বীকৃতি জানানোর ফলে তার বাড়িতে যেয়ে রড দিয়ে পিটিয়ে ও কিল-ঘুষি মেরে গুরুতর আহত করে সন্ত্রাসী হামিদুল ও তার ছেলে।

আরও জানা গেছে, বিগত সরকারের আমলে গোপিনাথপুর গ্রাম থেকে প্রায় ২০০ প্রবাসীর কাছ থেকে প্রতিমাসে অন্তত: ২ লাখ টাকা করে চাঁদা তুলতো। এরপর আওয়ামী লীগ সরকারের পতনের পর কিছুদিন পলাতক ছিল। এলাকায় ফিরলে একটি নাশকতা মামলায় গ্রেফতার হয়। একমাস পর জামিনে বের হয়ে গ্রামে আবারও মাথা চাড়া দিয়ে উঠে চালাচ্ছে সন্ত্রাসী কার্যকলাপ। যার ফলে শান্ত মিরপুর উপজেলাকে অশান্ত করার চেষ্টায় লিপ্ত আছে।

স্থানীয়রা ধারণা করছেন, তাকে আইনের আওতায় না আনা হলে বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা আছে, এমনকি হত্যাকান্ডের মতো ঘটনা।

এ বিষয়ে আহত প্রবাসীর পিতা-মাতা জানান, থানায় অভিযোগ করেছি বলে এখনো মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। আরও বলা হচ্ছে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তোকে জানেই মেরে ফেলবো। ফলে নিরাপত্তাহীনত্য ভোগা পরিবার অবিলম্বে হামিদুল ও তার ছেলে নাইমকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শহীদুল ইসলাম জানান, মারধরের ঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে থানায়, আমরা তদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যাবস্থা গ্রহণ করব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews