
প্রশাসন এর চোখ ফাঁকি দিয়ে চলছে গাছের কর্তন!
বান্দরবান প্রতিনিধি:
বান্দরবান সদর উপজেলার হলুদিয়া কাইছতলী গ্রামের হলুদিয়া জামে মসজিদের উপর দিয়ে, পাহাড়ের মধ্যে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পাহাড় কেটে রাস্তা বানিয়ে গাছের বাগান কর্তন করছে, একদল গাছ ব্যবসায়ী।


ঘটনাস্থলে গিয়ে দেখা যায় মোঃ হাশেম নামের একজন গাছ ব্যবসায়ী তার সাথে আরো সহকারী কেয়ার টেকার হিসেবে কাইছতলীর বাসিন্দা লেদু মিয়া সহ পাহাড় কেটে রাস্তা বানিয়ে, এলাকাবাসীর অভিযোগ অমান্য করে আরেকজনের জায়গার উপর দিয়ে রাস্তা করে মাটি কেটে অবৈধভাবে গাছের বাগানের গাছ কেটে ফেলতেছে।

গাছ বাগানের মালিক হাসেম কে নিষেধ করলে, হাসেম নিষেধ অমান্য করে লেবার লাগিয়ে দিনে দুপুরে গাছের বাগানের গাছ কেটে ফেলতেছে। এই ব্যাপারে গাছ বাগানের মালিকের সাথে যোগাযোগ করা হলে উনি দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
মাটি কেটে রাস্তা বানানোর ফলে, এলাকা বাসীর বাড়ির উপর মাটি পড়ছে বলে এলাকাবাসী অভিযোগ করেন। এ ব্যাপারে এলাকাবাসী ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।