শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
শহীদ আলী মোস্তফার শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা দোয়ার অনুষ্ঠান ইজারার নামে অতিরিক্ত চাঁদা আদায়,শ্রমিক হয়রানি ও মারধরের প্রতিবাদে মানববন্ধন মেঘনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন গাছা থানার নতুন ওসি মোঃ আরিফুর রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা গাইবান্ধায় বর্ণাঢ্য আয়োজনে প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত রামগঞ্জ টার্মিনালে অগ্নিকাণ্ডে জননী পরিবহনের বাস পুড়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা প্রধানমন্ত্রীর সুনামগঞ্জ সফর উপলক্ষে ‘কান্ট্রি গেমস’ আয়োজন সফল করতে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধা বোনারপাড়া রেলস্টেশনে উচ্ছেদ অভিযান, সরানো হলো শতাধিক অবৈধ স্থাপনা টেকসই পরিবহন ব্যবস্থা গড়তে প্রয়োজন  সমন্বিত পরিকল্পনা

আহম্মেদাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী বজলুর রহমানের কর্মী সভা

  • প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬



কালাইয়ের আহম্মেদাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী বজলুর রহমানের কর্মী সভা

এ কে এম ফজলুল হক, কালাই 

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাটের কালাই উপজেলার ৩নং আহম্মেদাবাদ ইউনিয়নের ১, ২, ৩ ও ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত।হয়।

শনিবার (১০ অক্টোবর) বিকেল ৫টায় ইউনিয়নের ঝামুটপুর এলাকায়  এনামুল মোল্লার চাতালে এ কর্মী সভা আয়োজন করা হয়েছে।

প্রধান অতিথি চেয়ারম্যান প্রার্থী ৩নং আহম্মেদাবাদ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ বজলুর রহমান বলেন,
আমি ছাত্ররাজনীতি থেকে শুরু করে দলের জন্য কাজ করে যাচ্ছি। দলের নেতাকর্মীরা আমার দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে জানেন। আমি যদি দলের জন্য সঠিকভাবে কাজ করে থাকি, তাহলে দল অবশ্যই আমাকে মূল্যায়ন করবে।’

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,৭নং ওয়ার্ডের  ইউপি সদস্য  কাজী হাসান, বিএনপির নের্তী মোসলিম উদ্দিন, বিএনপির মহিলা দলের নেতী তাসলিমা বেগম ও আফরোজা বেগম।

সভাপতিত্ব করেন, সাবেক প্রধান শিক্ষক ও কালাই উপজেলা শাখা  কৃষক দলের  সাবেক  সাধারণ সম্পাদক, জনাব আলহাজ্ব  মোঃ গোলজার হোসেন

সঞ্চালনায় ছিলেন,  আহম্মেদাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল রাজ্জাক

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আহম্মেদাবাদ ইউনিয়নের ১, ২, ৩ ও ৪নং ওয়ার্ডের বিএনপির নেতাকর্মীদের অংশগ্রহণে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয় ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews