
কালাইয়ের আহম্মেদাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী বজলুর রহমানের কর্মী সভা
এ কে এম ফজলুল হক, কালাই
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাটের কালাই উপজেলার ৩নং আহম্মেদাবাদ ইউনিয়নের ১, ২, ৩ ও ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত।হয়।
শনিবার (১০ অক্টোবর) বিকেল ৫টায় ইউনিয়নের ঝামুটপুর এলাকায় এনামুল মোল্লার চাতালে এ কর্মী সভা আয়োজন করা হয়েছে।
প্রধান অতিথি চেয়ারম্যান প্রার্থী ৩নং আহম্মেদাবাদ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ বজলুর রহমান বলেন,
আমি ছাত্ররাজনীতি থেকে শুরু করে দলের জন্য কাজ করে যাচ্ছি। দলের নেতাকর্মীরা আমার দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে জানেন। আমি যদি দলের জন্য সঠিকভাবে কাজ করে থাকি, তাহলে দল অবশ্যই আমাকে মূল্যায়ন করবে।’
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,৭নং ওয়ার্ডের ইউপি সদস্য কাজী হাসান, বিএনপির নের্তী মোসলিম উদ্দিন, বিএনপির মহিলা দলের নেতী তাসলিমা বেগম ও আফরোজা বেগম।
সভাপতিত্ব করেন, সাবেক প্রধান শিক্ষক ও কালাই উপজেলা শাখা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক, জনাব আলহাজ্ব মোঃ গোলজার হোসেন
সঞ্চালনায় ছিলেন, আহম্মেদাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল রাজ্জাক
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আহম্মেদাবাদ ইউনিয়নের ১, ২, ৩ ও ৪নং ওয়ার্ডের বিএনপির নেতাকর্মীদের অংশগ্রহণে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয় ।