
শেষ রক্তবিন্দু পর্যন্ত ২ নম্বর ওয়ার্ডের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করার অঙ্গীকার নাজমুস সাকিবের।
মোহাম্মদ আলি, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ৫ নম্বর চককীর্তি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো. নাজমুস সাকিব ওয়ার্ডবাসীর জীবনমান উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
কৃষ্ণচন্দ্রপুর রাইজিং ক্লাব মাঠে আয়োজিত এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “আমি আমার শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত ২ নম্বর ওয়ার্ডের জনগণের জীবনমান উন্নয়নে কাজ করে যাব।”
তিনি বলেন, এলাকার মানুষের কল্যাণ ও সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে তিনি কাজ করতে চান। এ সময় তিনি এলাকাবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মো. বাবুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চককীর্তি ইউনিয়ন শাখার আমীর প্রভাষক আব্দুল করিম। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ২ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি মো. রবিউল ইসলাম।