শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
তিন দশকের অগ্নিপরীক্ষা ও রাজপথের সেনানী জলঢাকায় ময়নুল ইসলামের গৌরবোজ্জ্বল রাজনৈতিক পথচলা এস.এম.রাব্বি মানিকগঞ্জ সদর উপজেলা পর্যায়ে গুণীশিক্ষকদের কৃতী তালিকায়! চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা শেষ রক্তবিন্দু পর্যন্ত ২ নম্বর ওয়ার্ডের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করার অঙ্গীকার নাজমুস সাকিবের সুনামগঞ্জে বাণিজ্যে মেলা-২০২৬ এর নির্মাণ কাজের উদ্বোধন  আম ব্যবসায়িদের উপর হামলার জড়িতদের গ্রেফতার ও শাস্তি দাবি জানিয়েছে এলাকাবাসী জলঢাকা য় পৌর হাটবাজারের ইজারায় পে- অর্ডার ও টাকা ছিনতাই, সংবাদ সম্মেলন পুনর্ভবার তীরে শুভ্র কাশবনে সেজেছে দিনাজপুর, ভিড় করছেন দর্শনার্থীরা কালিহাতীতে রাবেয়া রহমত উল্লাহ বৃদ্ধাশ্রমের মাদকবিরোধী সমাবেশ খন্দকার আমিনুর রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান এস এম ফিরোজ আহামেদ নির্বাচিত

জলঢাকা য় পৌর হাটবাজারের ইজারায় পে- অর্ডার ও টাকা ছিনতাই, সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬



জলঢাকা য় পৌর হাটবাজারের ইজারায় পে- অর্ডার ও টাকা ছিনতাই, সংবাদ সম্মেলন
নীলফামারী প্রতিনিধি :
নীলফামারীর জলঢাকায় পৌরসভার হাটবাজারের উন্মুক্ত দরপত্র আহ্বানে বাধা প্রদান এবং পে-অর্ডার ও নগদ টাকা ছিনতাইয়ের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। একই সাথে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও হাটবাজারের ইজারা পুনর্দরপত্রের দাবি জানানো হয়েছে।
​গত বুধবার (৭ অক্টোবর) বিকেলে পৌর শহরের পেট্রোল পাম্প এলাকায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল জলঢাকা পৌর শাখার সিনিয়র সহ যুগ্ন আহবায়ক আব্দুল  মালেক দুলাল (৪২)।
​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুল মালেক দুলাল অভিযোগ করেন, জলঢাকা পৌরসভার রাজস্ব বৃদ্ধি ও উন্নয়নের লক্ষ্যে বুধবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে আগামী ৩ মাসের জন্য পৌরসভার হাটবাজারের উন্মুক্ত নিলাম ডাকের দিন ধার্য ছিল। ওই দরপত্রে অংশ নিতে তিনি ১০ লাখ ৫০ হাজার টাকার একটি পে-অর্ডার, নগদ ২ লাখ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সকাল ১১টা ৪০ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে পৌঁছান।
​তিনি অভিযোগ করে বলেন, “চত্বরে প্রবেশকালে সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট এবং যুবদলের সদস্য সচিব শাহিনুর হক বাবুর নেতৃত্বে ৫০-৬০ জনের একটি সন্ত্রাসী বাহিনী আমার ওপর অতর্কিত হামলা চালায়। তারা আমাকে মারধর করে মোবাইল ফোন, নগদ ২ লাখ টাকা ও ১০ লাখ ৫০ হাজার টাকার পে-অর্ডার ছিনিয়ে নিয়ে একটি দোকানে আটকে রাখে।”
​তিনি আরও জানান, ঘটনা শুনে বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম -তাকে উদ্ধারে এগিয়ে আসতে চাইলে তাকেও অবরুদ্ধ করে রাখা হয় এবং দরপত্রে অংশ নিতে বাধা দেওয়া হয়।
​সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, অবরুদ্ধ অবস্থায় পৌর নির্বাহী কর্মকর্তা ও সচিব আশরাফুজ্জামানকে মুঠোফোনে বারবার বিষয়টি জানানো হলেও তিনি কোনো কার্যকর পদক্ষেপ নেননি। বরং একপক্ষের সাথে যোগসাজশ করে কম রেটে ৩ মাসের জন্য বাজার ইজারা চূড়ান্ত করেন, যা সরকারি রাজস্বের চরম ক্ষতি।
​আব্দুল মালেক দুলাল জানান, এ হামলায় জড়িতদের নাম উল্লেখ করে জলঢাকা থানায় একটি লিখিত এজাহার দায়ের করা হয়েছে। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের পাশাপাশি উন্মুক্ত ইজারা প্রক্রিয়া পুনরায় আয়োজনের জোর দাবি জানান।
​সংবাদ সম্মেলন শেষে উপস্থিত নেতা-কর্মীরা প্রতিবাদে রংপুর মহাসড়কে  অবরোধ ও বিক্ষোভ প্রদর্শন করেন। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে সারোয়ার হোসেন ভুট্টু, রউফুল ইসলাম বাবু ও শ্রমিক নেতা আলতাফ হোসেনসহ স্থানীয় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews