বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পরিদর্শণে থাকবেন এমপি নুরুল সুনামগঞ্জে ৪৪৪ পূজামন্ডপে অনুষ্ঠিত হবে বাউফলে যুবলীগ নেতার বাবা পেলেন সারের ডিলার!  খেরকাটি দ্বি মুখী উচ্চ  বিদ্যালয়ে শ্রেণিকক্ষ ও বেন্স  সংকট ব্যাহত হচ্ছে পাঠদান যুবলীগ সভাপতির পুত্র প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষণাবেক্ষণের দায়িত্বে! মেঘনায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা! আন্ডারপাস নয়, ফ্লাইওভার নির্মাণের দাবি ইকবাল হোসেন ভূঁইয়া ও তুহিন মাহমুদের মানিকগঞ্জের পৌলী আজিজের টিনেরঘর আসবাবপত্র আগুনে পুড়ে ছাই! সংস্কারের অভাবে বেহাল উপজেলার প্রধান সড়ক, দুর্ভোগে মানুষ কক্সবাজার জার্নালিস্ট কো-অপারেশনের ৩১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত

শরীয়তপুরে সামাদ বেপারী ও বিল্লাল বেপারীর বাবা ও মায়ের রুহের মাগফিরাত কামনা

  • প্রকাশিত: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬



শরীয়তপুরে সামাদ বেপারী ও বিল্লাল বেপারীর বাবা ও মায়ের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মো:ইনছান সরদার,শরীয়তপুর

আব্দুস সামাদ বেপারী ও বিল্লাল হোসেন বেপারীর বাবা ও মায়ের রুহের মাগফিরাত কামনায় শরীয়তপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) শরীয়তপুর পৌরসভার ৬নং ওয়ার্ডে তাদের নিজ বাড়ীতে এ অনুষ্ঠানের।আয়োজন করা হয়।

মরহুম ও মরহুমার সকল ছেলে ও মেয়ের আয়োজনে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সরদার এ কে এম নাসির উদ্দীন কালু। দোয়া পরিচালনা করেন, মাওলানা নেছার আহমেদ।

মরহুম ও মরহুমার ছেলে, সাবেক কাউন্সিলর ও বিশিষ্ট সমাজ সেবক আব্দুস সামাদ বেপারী এবং ব্যবসায়ী ও মানবাধিকার কর্মী বিল্লাল হোসেন বেপারীর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত উক্ত অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলাওয়াত, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সকল মেহমানদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করা হয়।

এ সময় মরহুম ও মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে তাদের জান্নাতুল ফেরদৌস কামনা করা হয় এবং তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।
অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আত্মীয়স্বজন ও ধর্মপ্রাণ মুসল্লি এবং নানা শ্রেণী পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews