বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে প্রয়োজন আগাম সচেতনতা উল্লাপাড়ায় (২৬) হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত: লটারিতে নির্বাচিত হলেন ১০ নারী কর্মী খোকসায় নিষিদ্ধ সংগঠনের নেতা সাইদুজ্জামান গ্রেফতার ভালুকায় ইউপি নির্বাচন কে সামনে রেখে প্রার্থীদের নানা প্রতিশ্রুতি চিকিৎসায় হয়রানি ও যন্ত্রপাতি অচলের অভিযোগ দিনাজপুর মেডিকেলে দুদকের  অভিযান  শিল্প ও বানিজ‍্য মেলার নামে চলছে রমরমাট জুয়ার ব‍্যবসা অর্থনীতির চ্যালেঞ্জ সম্ভাবনা ও করণীয় বড়পুকুরিয়া কয়লা খনির ভূগর্ভে কাজ করার সময় চীনা শ্রমিকের মৃত্যু কালিগঞ্জের নলতায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

চাটখিলে বালুবাহী ট্রাকের চাপায় অটোরিকশা চালকের মৃত্যু

  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬



চাটখিলে বালুবাহী ট্রাকের চাপায় অটোরিকশা চালকের মৃত্যু

আবুল কালাম আজাদ – চাটখিল (নোয়াখালী)

নোয়াখালীর চাটখিলে বেপরোয়া গতিতে বালুবাহী ট্রাকের চাপায় অটোরিকশা চালক বশির আহমেদ (৬৫) নামের এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত আনুমানিক ১১ টার দিকে চাটখিল-রামগঞ্জ আঞ্চলিক সড়কের দশঘরিয়া বাজার সংলগ্ন ফায়ার সার্ভিস স্টেশনের দক্ষিণ পাশে এই দুর্ঘটনা ঘটে। নিহত বশির আহমেদ উপজেলার পরকোট ইউনিয়নের পূর্ব সোশালিয়া এলাকার নজু মাস্টার বাড়ির বাসিন্দা। তিনি পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত ১১টার দিকে যাত্রী নিয়ে গন্তব্যে যাওয়ার পথে রামগঞ্জ দিক থেকে আসা একটি দ্রুতগতির বালুবাহী ট্রাক তার অটোরিকশাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থার অবনতি দেখে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন। পরে স্বজনরা ঢাকায় নিয়ে যাওয়ার পথে রাত ২টার দিকে তার মৃত্যু হয়। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে দুর্ঘটনার পর ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। সড়কে অনিয়ন্ত্রিত বালুবাহী ট্রাক চলাচল বন্ধে কার্যকর পদক্ষেপ এবং নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews