সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালিহাতীতে এসএসএসের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ অলাভজনক মডেল থেকে বহুমুখী চিকিৎসা কেন্দ্র: জিয়া হার্ট ফাউন্ডেশনের ৩০ বছর বেঙ্গল সু কারখানা বন্ধ: ৫ মাসের বেতন বকেয়া, কর্মহীন ২ হাজার শ্রমিক দুর্নীতি ও মাদকমুক্ত ভোলা পৌর চর জংলা ৯ নং ওয়ার্ড গঠনের প্রত্যয়ে কাউন্সিলর পদপ্রার্থী হানিফ পঙ্খী রমজান রুপজান বাগেরখাল একাডেমী স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের মাঠ পরিদর্শন করলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী মানিকগঞ্জের বেউথা কালীগঙ্গা নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা আউটসোর্সিং নীতিমালার আত্মঘাতী সংশোধন! জৈন্তাপুরে বড়গাং নদীর পানিতে পড়ে বারকি শ্রমিকের মৃত্যু

রমজান রুপজান বাগেরখাল একাডেমী স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ

  • প্রকাশিত: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬



রমজান রুপজান বাগেরখাল একাডেমী স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ

মাসুক আহমদ, জৈন্তাপুর, (সিলেট) 

সিলেটের জৈন্তাপুর উপজেলার রমজান রুপজান বাগেরখাল একাডেমী স্কুল অ্যান্ড কলেজে উৎসবমুখর পরিবেশে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ
অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবাত (৪ অক্টোবর) সকাল ১১ টায় অত্র প্রতিষ্ঠানের হল রুমে এ কার্যক্রম পরিচালিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো: সিরাজুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আব্দুর রশিদ, সাবেক চেয়ারম্যান, ৫ নং ফতেপুর ইউনিয়ন পারিষদ ও সভাপতি, জৈন্তাপুর উপজেলা বিএনপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মিনহাজ উদ্দিন, চেয়ারম্যান, ৬ নং ফতেপুর ইউনিয়ন পারিষদ। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের এডহক কমিটির অভিভাবক সদস্য আলহাজ্ব আবুল মিয়া, ছাত্র নেতা শাহিন আলম, নাদিম আহমদ, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ ও এলাকার বিশিষ্ট মুরব্বী, সমাজসেবী, শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় অতিথিরা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, নৈতিকতা ও দেশপ্রেমের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক বদর উদ্দিন ও শিক্ষক সুমন আহমদ। এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বক্তারা বলেন, নতুন শিক্ষার্থীদের আগমনে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম আরও প্রাণবন্ত হবে। শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে লেখাপড়া করে ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews