সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালিহাতীতে এসএসএসের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ অলাভজনক মডেল থেকে বহুমুখী চিকিৎসা কেন্দ্র: জিয়া হার্ট ফাউন্ডেশনের ৩০ বছর বেঙ্গল সু কারখানা বন্ধ: ৫ মাসের বেতন বকেয়া, কর্মহীন ২ হাজার শ্রমিক দুর্নীতি ও মাদকমুক্ত ভোলা পৌর চর জংলা ৯ নং ওয়ার্ড গঠনের প্রত্যয়ে কাউন্সিলর পদপ্রার্থী হানিফ পঙ্খী রমজান রুপজান বাগেরখাল একাডেমী স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের মাঠ পরিদর্শন করলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী মানিকগঞ্জের বেউথা কালীগঙ্গা নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা আউটসোর্সিং নীতিমালার আত্মঘাতী সংশোধন! জৈন্তাপুরে বড়গাং নদীর পানিতে পড়ে বারকি শ্রমিকের মৃত্যু

দুর্নীতি ও মাদকমুক্ত ভোলা পৌর চর জংলা ৯ নং ওয়ার্ড গঠনের প্রত্যয়ে কাউন্সিলর পদপ্রার্থী হানিফ পঙ্খী

  • প্রকাশিত: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬




দুর্নীতি ও মাদকমুক্ত ভোলা পৌর চর জংলা ৯ নং ওয়ার্ড গঠনের প্রত্যয়ে কাউন্সিলর পদপ্রার্থী হানিফ পঙ্খী

এমদাদুল হক

”করবো কাজ গড়বো দেশ” আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে ভোলা পৌর চর জংলা ৯ নং ওয়ার্ডের কাউন্সেলর পদপ্রার্থী হিসেবে ব্যাপক আলোচনায় রয়েছেন হানিফ পঙ্খী। ‘দুর্নীতি ও মাদকমুক্ত ওয়ার্ড গঠন’ এবং ‘জনগণের পাশে সবসময়’ থাকার প্রত্যয় নিয়ে তিনি ইতোমধ্যেই সাধারণ মানুষের আস্থা, ভালোবাসা ও সমর্থন অর্জন করেছেন। দীর্ঘদিন ধরে সমাজ সেবা কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হানিফ পঙ্খী একজন দায়িত্বশীল ও সাহসী জননেতা হিসেবে এলাকায় সুপরিচিত। সমাজের নানা অসঙ্গতি, সাধারণ মানুষের সমস্যা, অধিকার এবং উন্নয়নের লক্ষ্যে কাজ করে আসছেন। সত্য ও ন্যায়ের পক্ষে তার দৃঢ় অবস্থান তাকে সাধারণ মানুষের কাছে আরও গ্রহণযোগ্য করে তুলেছে। তিনি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

স্থানীয়দের মতে, একজন সমাজসেবক হিসেবে মানুষের দুঃখ-কষ্ট, প্রত্যাশা ও সমস্যার সঙ্গে তার দীর্ঘদিনের নিবিড় পরিচয় রয়েছে। ফলে ৯ নং ওয়ার্ডের সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে তিনি কার্যকর নেতৃত্ব দিতে সক্ষম হবেন বলে মনে করছেন অনেকেই।

স্থানীয় সূত্র জানায়, হানিফ পঙ্খী এর অন্যতম গুণাবলীর মধ্যে রয়েছে- সততা, ন্যায়পরায়ণতা ও স্বচ্ছ নেতৃত্ব। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নে সক্রিয় ভূমিকা। দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে আপসহীন অবস্থান। তরুণ সমাজকে ইতিবাচক ও সৃজনশীল কাজে উদ্বুদ্ধ করার প্রচেষ্টা। জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণের সক্ষমতা। স্থানীয় ভোটারদের ভাষ্যমতে, হানিফ পঙ্খী সবসময় জনগণের সুখ-দুঃখের সঙ্গী হয়েছেন। তিনি সাধারন মানুষের কথা বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাড়িয়েছেন এবং সমাজের উন্নয়নে নিরলসভাবে কাজ করে গেছেন। এ কারণে ভোলা পৌর চর জংলা ৯ নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের কাছে তিনি একজন বিশ্বস্ত ও আস্থাভাজন ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি পেয়েছেন। নির্বাচনী প্রচারণার শুরু থেকেই ওয়ার্ডের বিভিন্ন এলাকায় তাকে ঘিরে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। সাধারণ মানুষের সঙ্গে দীর্ঘদিনের সম্পৃক্ততা, সমাজসেবামূলক কর্মকাণ্ড এবং একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে তার পরিচিতির কারণে তিনি বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন বলে মনে করছেন স্থানীয়রা। সাধারণ ভোটারদের প্রত্যাশা, নির্বাচিত হলে হানিফ পঙ্খী ভোলা পৌর চর জংলা ৯ নং ওয়ারর্ডকে একটি আধুনিক, সুশাসনভিত্তিক, দুর্নীতি ও মাদকমুক্ত মডেল ওয়ার্ডে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। ‘সুশাসন, উন্নয়ন ও সমৃদ্ধির পথে- জনগণের পাশে সবসময়’- এই অঙ্গীকার নিয়েই এগিয়ে চলেছেন কাউন্সিলর পদপ্রার্থী হানিফ পঙ্খী। ওয়ার্ডের সার্বিক উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধি কামনায় তিনি ভোলা পৌর চর জংলা ৯ নং ওয়ার্ডবাসীর আন্তরিক দোয়া, ভালোবাসা ও সর্বাত্মক সমর্থন প্রত্যাশা করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews