রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের মাঠ পরিদর্শন করলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী মানিকগঞ্জের বেউথা কালীগঙ্গা নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা আউটসোর্সিং নীতিমালার আত্মঘাতী সংশোধন! জৈন্তাপুরে বড়গাং নদীর পানিতে পড়ে বারকি শ্রমিকের মৃত্যু শরীয়তপুরে ভেস্তিতো এক্সপোর্ট কোয়ালিটি ফ্যাশন মার্টের উদ্বোধন নরসিংদীতে ২০০ বছরের পুরোনো রাস্তা বন্ধ নিয়ে দ্বন্দ্ব! মোগরাপাড়া এইচ.জি.জি.এস স্মৃতিবিদ্যায়তন ৯৬ ব্যাচের নৌভ্রমণ অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে মোস্তফা কামালের উদ্যোগে  র‍্যালি ও মশক নিধন অভিযান দিনাজপুরে সবজির বাজারে স্বস্তি, তবে হাসি নেই কৃষকের মুখে!

ডেঙ্গু প্রতিরোধে মোস্তফা কামালের উদ্যোগে  র‍্যালি ও মশক নিধন অভিযান

  • প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬



চাটখিলে ডেঙ্গু প্রতিরোধে সাবেক মেয়র মোস্তফা কামালের উদ্যোগে  র‍্যালি ও মশক নিধন অভিযান

আবুল কালাম আজাদ, চাটখিল, নোয়াখালী

 

দেশজুড়ে ডেঙ্গু ভয়াবহ রূপ নেওয়ায় সাধারণ মানুষকে সুরক্ষিত রাখতে নোয়াখালীর চাটখিলে অনুষ্ঠিত হয়েছে ব্যাপক সচেতনতামূলক র‍্যালি, মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চাটখিল পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপি’র আহ্বায়ক মোস্তফা কামালের সরাসরি নেতৃত্বে পৌরজুড়ে এই বিশেষ কার্যক্রম পরিচালিত হয়।

 

অভিযানকালে সাবেক মেয়র নেতাকর্মীদের সাথে নিয়ে পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক, হাসপাতাল ও ব্যস্ততম বাজার এলাকায় জনসাধারণের মাঝে সচেতনতামূলক হ্যান্ডবিল বিতরণ করেন। একইসাথে ফগিং মেশিনের সাহায্যে মশা নিধনে ওষুধ স্প্রে করা হয় এবং মাইকিংয়ের মাধ্যমে সবাইকে নিজ নিজ ঘরবাড়ি ও আঙিনা পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়।

 

জনসংযোগে সাবেক মেয়র মোস্তফা কামাল বলেন, তারেক রহমানের নির্দেশে জনগণের স্বাস্থ্য সুরক্ষায় আমরা রাজপথে নেমেছি। ‘সবার আগে বাংলাদেশ, পরিবেশ সচেতন করব দেশ’—এই মূলমন্ত্রকে সামনে রেখে চাটখিল পৌরবাসীকে ডেঙ্গুমুক্ত না করা পর্যন্ত আমাদের এই পরিচ্ছন্নতা অভিযান নিরবচ্ছিন্নভাবে চলবে।

 

অভিযানে চাটখিল পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ উৎসাহের সাথে অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews