রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের মাঠ পরিদর্শন করলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী মানিকগঞ্জের বেউথা কালীগঙ্গা নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা আউটসোর্সিং নীতিমালার আত্মঘাতী সংশোধন! জৈন্তাপুরে বড়গাং নদীর পানিতে পড়ে বারকি শ্রমিকের মৃত্যু শরীয়তপুরে ভেস্তিতো এক্সপোর্ট কোয়ালিটি ফ্যাশন মার্টের উদ্বোধন নরসিংদীতে ২০০ বছরের পুরোনো রাস্তা বন্ধ নিয়ে দ্বন্দ্ব! মোগরাপাড়া এইচ.জি.জি.এস স্মৃতিবিদ্যায়তন ৯৬ ব্যাচের নৌভ্রমণ অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে মোস্তফা কামালের উদ্যোগে  র‍্যালি ও মশক নিধন অভিযান দিনাজপুরে সবজির বাজারে স্বস্তি, তবে হাসি নেই কৃষকের মুখে!

মোগরাপাড়া এইচ.জি.জি.এস স্মৃতিবিদ্যায়তন ৯৬ ব্যাচের নৌভ্রমণ অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬



মোগরাপাড়া এইচ.জি.জি.এস স্মৃতিবিদ্যায়তন ৯৬ ব্যাচের নৌভ্রমণ অনুষ্ঠিত

 আনিসুর রহমান, সোনারগাঁ

সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী মোগরাপাড়া এইচ.জি.জি, এস. স্মৃতিবিদ্যায়তনের এসএসসি ১৯৯৬ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে ৩ অক্টোবর ২০২৬ তারিখে এক আনন্দঘন নৌভ্রমণের আয়োজন করা হয়।

দীর্ঘদিন পর সহপাঠীদের একসঙ্গে মিলিত হওয়ার এই আয়োজনে সৃষ্টি হয় এক আনন্দমুখর পরিবেশ। পুরোনো দিনের স্মৃতিচারণ, হাসি-আড্ডা, ফুটবল খেলা, সাতার কাটা, গান ও আনন্দ-উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো নৌভ্রমণ। শৈশব ও কৈশোরের বিদ্যালয়জীবনের নানা স্মৃতি রোমন্থনের মধ্য দিয়ে প্রাক্তন শিক্ষার্থীরা ফিরে যান তাঁদের সোনালি অতীতে।

এই নৌভ্রমণের মূল উদ্দেশ্য ছিল দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহপাঠীদের মধ্যকার আন্তরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করা এবং আগামী দিনগুলোতেও এই বন্ধন অটুট রাখা।

আনন্দ, ভালোবাসা ও ভ্রাতৃত্বের এক অনন্য মিলনমেলায় পরিণত হয় মোগরাপাড়া এইচ.জি.জি,এস. স্মৃতিবিদ্যায়তনের ৯৬ ব্যাচের এই নৌভ্রমণ।

পুরোনো বন্ধুত্ব, অমলিন স্মৃতি—৯৬ ব্যাচের বন্ধন থাকুক আজীবন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews