মানিকগঞ্জের বেউথা কালীগঙ্গা নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত
দেওয়ান মিজানুর রহমান
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নৌকাবাইচ আয়োজক কমিটি ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় ৩ অক্টোবর শনিবার দিনব্যাপী মানিকগঞ্জ সদর উপজেলার বেউথা কালীগঙ্গা নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মানিকগঞ্জবাসী জানান, হাজার মানুষের বিনোদনের খোরাক, গ্রামীণ ও লোকজ সংস্কৃতি ধরে রাখতে সৌন্দর্য আর ভ্রাতৃত্বের বন্ধনে ত্যাগ ও পারস্পরিক সহমর্মিতায় সব বয়সের উৎসবমুখর দর্শনার্থীদের পদচারণা ও মানবিকতার আদর্শে উদ্বুদ্ধ হয়ে শান্তি, সম্প্রীতি, সাম্যের ভিত্তিতে বেউথা কালীগঙ্গা নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এবারের নৌকা বাইচে ২০ টি নৌকা অংশগ্রহণ করেন।
৪ টি ক্যাটাগরিতে দৃষ্টিনন্দন নৌকাবাইচ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ৪টি মোটরসাইকেল ও ২০ টি ফ্রিজ পুরস্কার দেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ -৩ আসনের মাননীয় এমপি, খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। এবং আরো উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ -১ আসনের মাননীয় এমপি,এস.এ জিন্নাহ্ কবির। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাসহ সমাজের সর্বস্তরের জনগণ । কালীগঙ্গা নদী তীরবর্তী ভাঙ্গন এলাকার অসহায় মানুষেরা বলেন, দৌলতপুরের কাছে যমুনা নদী থেকে কালীগঙ্গা নদীর উৎপত্তি। কীর্তনাশা কালীগঙ্গার রাক্ষুসে রুপ জনপদ থেকে জনপদে যে ধ্বংসলীলা চালিয়েছে, তা অসহায় নদী তীরবর্তী মানুষকে কখনো ভাবায় হাসায় কাঁদায় বাঁচার আবেদন যোগায়। কালীগঙ্গার ঢেউয়ের সাথে জড়িয়ে রয়েছে কতোনা মানুষের করুন প্রতিচ্ছবি। এঁর মূল কারণ হচ্ছে ইজারা বহির্ভূত স্থান থেকে অপরিকল্পিত ভাবে নদীর বালু উত্তোলন। উল্লেখ্য, ২০২৬ এঁর হেরিটেজ নৌকাবাইচ আয়োজন কমিটির এমন মহতী উদ্যোগের সাধুবাদ জানিয়েছেন সমাজের বিশিষ্ট জনেরা। তাঁরা আরো বলেন, মোঃ মাসুদ পারভেজ পৌর মেয়র প্রার্থিতা জানান এঁর ম্যানডেট বেড়েছে। নতুন প্রজন্মকে সুস্থ্য বিনোদনের দিকে আকৃষ্ট করে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দুরে রাখতেই এমন সুন্দর উদ্যোগের জন্য দর্শনার্থীরা মহাখুশী হয়ে মোঃ মাসুদ পারভেজকে শুভেচ্ছা ও উষ্ণঅভিনন্দন জানিয়েছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত