বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
সর্বশেষ :
কক্সবাজার জেলা প্রেসক্লাবের ২২তম  প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, সংবর্ধিত ৪ গুনীজন, চাটখিলে নিখোঁজের পাঁচ দিন পর শ্রমিক দল নেতার মরদেহ উদ্ধার ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে প্রয়োজন আগাম সচেতনতা উল্লাপাড়ায় (২৬) হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত: লটারিতে নির্বাচিত হলেন ১০ নারী কর্মী খোকসায় নিষিদ্ধ সংগঠনের নেতা সাইদুজ্জামান গ্রেফতার ভালুকায় ইউপি নির্বাচন কে সামনে রেখে প্রার্থীদের নানা প্রতিশ্রুতি চিকিৎসায় হয়রানি ও যন্ত্রপাতি অচলের অভিযোগ দিনাজপুর মেডিকেলে দুদকের  অভিযান  শিল্প ও বানিজ‍্য মেলার নামে চলছে রমরমাট জুয়ার ব‍্যবসা অর্থনীতির চ্যালেঞ্জ সম্ভাবনা ও করণীয়

খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের মাঠ পরিদর্শন করলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী

  • প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬



ঘোড়াঘাটে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের মাঠ পরিদর্শন করলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী

আনভিল বাপ্পি ঘোড়াঘাট (দিনাজপুর)

দিনাজপুরের ঘোড়াঘাটে দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৬ ঘিরে প্রস্তুতি চলছে।

এরই অংশ হিসেবে শনিবার সন্ধ্যায় ঘোড়াঘাট ফুটবল খেলার বড় মাঠ পরিদর্শন করেছেন নারী ও শিশু সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

এসময় মন্ত্রী ও প্রতিমন্ত্রী উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণের সম্ভাব্য স্থান হিসেবে ঘোড়াঘাট বড় মাঠ পরিদর্শন করেন।

আগামী ৬ অক্টোবর শুরু হবে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। এতে ঘোড়াঘাট উপজেলার চারটি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট পাঁচটি দল অংশ নেবে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ঘোড়াঘাট পৌরসভা দল ও পালশা ইউনিয়ন দল।

মাঠ পরিদর্শন কালে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওছার শেখ, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবু সাঈদ , পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন সাংগঠনিক সম্পাদক আল মামুন সরকার, ঘোড়াঘাট পৌর ছাত্রদলের আহ্বায়ক রিজবি আহমেদ রকি, সহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews