ঘোড়াঘাটে আধুনিক কৃষি প্রযুক্তি ও আলু-ভুট্টা চাষ বিষয়ে উঠান বৈঠক
প্রকাশিত:
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
ঘোড়াঘাটে আধুনিক কৃষি প্রযুক্তি ও আলু-ভুট্টা চাষ বিষয়ে উঠান বৈঠক
আনভিল বাপ্পি ঘোড়াঘাট (দিনাজপুর)
দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসদরের কাজীপাড়া গ্রামে আধুনিক কৃষি কলাকৌশল অবলম্বন এবং কৃষকদের চলতি মৌসুমে আলু ও ভুট্টা চাষে আগ্রহী করে তুলতে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২টায় স্থানীয় প্রান্তিক কৃষকদের নিয়ে এ সভার আয়োজন করা হয়। ঘোড়াঘাট উপজেলা কৃষি অফিসার রফিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা এসএসএস-এর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা বেবি নাজনীন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি পৌরসভার সাবেক মেয়র আব্দুর ছাত্তার মিলন, ও কৃষিবিদ ছামসুর রহমান জিন্না। এছাড়াও বক্তব্য রাখেন কৃষিবিদ সারোয়ার হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোছাঃ সালেমা বেগম ও মোছাঃ রেবেকা সুলতানা প্রমুখ।
উঠান বৈঠকে বক্তারা এলাকাভিত্তিক ধান, ভুট্টা ও আলু চাষে কৃষকদের আগ্রহ বৃদ্ধির ওপর জোর দেন। একই সাথে মাটির উর্বরতা রক্ষায় জৈব সার ব্যবহার, উন্নত জাতের ফসল ফলানো এবং ফসলকে বালাইমুক্ত রাখার আধুনিক বিভিন্ন কলাকৌশল ও পরামর্শ কৃষকদের মাঝে তুলে ধরেন।