বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
সাংবাদিক ইউনিয়ন মেহেন্দিগঞ্জের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দৈনিক সাতনদী সম্পাদককে হত্যার হুমকির প্রতিবাদ নলতা শরীফ প্রেসক্লাবের ঘোড়াঘাটে আধুনিক কৃষি প্রযুক্তি ও আলু-ভুট্টা চাষ বিষয়ে উঠান বৈঠক ‘বড় নাশকতা’ করেই ভারতে পালানোর পরিকল্পনা ছিল আ.লীগের নেতাকর্মীদের! মনোহরদীতে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ সম্প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত প্রবীণদের সুরক্ষায় প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা কন্যা শিশুদের সুরক্ষায় প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা কারিগরি দক্ষতাই চাবিকাঠি, নিরাপদ অভিবাসনে দুর হয় আঁধার! মেঘনায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত! চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ইয়াকুব আলী মন্ডলের নির্বাচনী উঠান বৈঠক

সাংবাদিক ইউনিয়ন মেহেন্দিগঞ্জের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬



জমজমাট আয়োজনের মধ্যে দিয়ে সাংবাদিক ইউনিয়ন মেহেন্দিগঞ্জের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:

জমজমাট আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সাংবাদিক ইউনিয়ন মেহেন্দিগঞ্জের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় সাংবাদিক ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন মেহেন্দিগঞ্জ এর সভাপতি মোঃ মাহমুদ খান। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক বিএম নাঈম মাহমুদ ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজুর রহমান। অনুষ্ঠানের উদ্বোধন করেন মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মমিন উদ্দিন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দিপেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব সিহাব আহমেদ সেলিম, পৌর বিএনপির আহ্বায়ক রিয়াজ শাহীন লিটন,উপজেলা যুবদলের আহ্বায়ক সৈয়দ নাঈমুল ইসলাম তুহিন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর গাজী।
মেহেন্দিগঞ্জ প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকবৃন্দ । উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ , গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন মেহেন্দিগঞ্জ এর সহ সভাপতি কবির হোসেন,সাদিকুর রহমান,নাসির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, রায়হান হাওলাদার, রায়হান গাজী, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, দপ্তর সম্পাদক আসাদুল ইসলাম আসাদ, প্রচার সম্পাদক সাইদুল ইসলাম, বাকের উল ইসলাম সদস্য সিয়াম বিশ্বাস সহ অন্যান্য সদস্যবৃন্দ।

শেষে কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews