মনোহরদীতে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ সম্প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত।
মো: আল মমিন হোসাইন সজিব, নরসিংদী
নরসিংদীর মনোহরদীতে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ সম্প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনী থেকে জাতীয় পর্যায়ে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। একই সঙ্গে দেশের বিভিন্ন উপজেলা থেকে এ কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হয়।
মনোহরদীর সম্প্রচার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া। উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান এর সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মোঃ সজিব মিয়ার সঞ্চালনায়
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান, নরসিংদী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আজিজুল হক, কৃষি অফিসার রুনা আক্তার, মনোহরদী থানা অফিসার ইনচার্জ জাহাঙ্গীর বাদশা উপজেলা বি এন পি সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন উপজেলা বিএনপি সদস্য গোলাম মস্তুফা ও চালাকচর ইঊনিয়ন বিএনপি সভাপতি সরদার মাহমুদ হাসান ফোটন রাজনৈতিক ব্যক্তি বর্গ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের সরকারি সহায়তা ও কৃষি উপকরণ সহজে পৌঁছে দেওয়ার কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরা হয়। সরকারি তথ্য অনুযায়ী, কৃষক কার্ডের মাধ্যমে কৃষি উপকরণ, সরকারি ভর্তুকি ও প্রণোদনা, কৃষিঋণ, সেচ, কৃষি প্রশিক্ষণসহ বিভিন্ন সেবা পাওয়ার সুযোগ রাখা হয়েছে।
উল্লেখ্য, চলতি বছর দেশের ৪৩ লাখ কৃষককে কৃষক কার্ড দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে সরকার। দ্বিতীয় ধাপের পাইলটিং কার্যক্রমে ১ লাখ ৪৭ হাজার কৃষকের মধ্যে কার্ড বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত