বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
সাংবাদিক ইউনিয়ন মেহেন্দিগঞ্জের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দৈনিক সাতনদী সম্পাদককে হত্যার হুমকির প্রতিবাদ নলতা শরীফ প্রেসক্লাবের ঘোড়াঘাটে আধুনিক কৃষি প্রযুক্তি ও আলু-ভুট্টা চাষ বিষয়ে উঠান বৈঠক ‘বড় নাশকতা’ করেই ভারতে পালানোর পরিকল্পনা ছিল আ.লীগের নেতাকর্মীদের! মনোহরদীতে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ সম্প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত প্রবীণদের সুরক্ষায় প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা কন্যা শিশুদের সুরক্ষায় প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা কারিগরি দক্ষতাই চাবিকাঠি, নিরাপদ অভিবাসনে দুর হয় আঁধার! মেঘনায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত! চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ইয়াকুব আলী মন্ডলের নির্বাচনী উঠান বৈঠক

ঘোড়াঘাটে আধুনিক কৃষি প্রযুক্তি ও আলু-ভুট্টা চাষ বিষয়ে উঠান বৈঠক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬



ঘোড়াঘাটে আধুনিক কৃষি প্রযুক্তি ও আলু-ভুট্টা চাষ বিষয়ে উঠান বৈঠক
আনভিল বাপ্পি ঘোড়াঘাট (দিনাজপুর) 
দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসদরের কাজীপাড়া গ্রামে আধুনিক কৃষি কলাকৌশল অবলম্বন এবং কৃষকদের চলতি মৌসুমে আলু ও ভুট্টা চাষে আগ্রহী করে তুলতে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২টায় স্থানীয় প্রান্তিক কৃষকদের নিয়ে এ সভার আয়োজন করা হয়। ঘোড়াঘাট উপজেলা কৃষি অফিসার রফিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা এসএসএস-এর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা বেবি নাজনীন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি  পৌরসভার সাবেক মেয়র আব্দুর ছাত্তার মিলন, ও কৃষিবিদ ছামসুর রহমান জিন্না। এছাড়াও বক্তব্য রাখেন কৃষিবিদ সারোয়ার হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোছাঃ সালেমা বেগম ও মোছাঃ রেবেকা সুলতানা প্রমুখ।
উঠান বৈঠকে বক্তারা এলাকাভিত্তিক ধান, ভুট্টা ও আলু চাষে কৃষকদের আগ্রহ বৃদ্ধির ওপর জোর দেন। একই সাথে মাটির উর্বরতা রক্ষায় জৈব সার ব্যবহার, উন্নত জাতের ফসল ফলানো এবং ফসলকে বালাইমুক্ত রাখার আধুনিক বিভিন্ন কলাকৌশল ও পরামর্শ কৃষকদের মাঝে তুলে ধরেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews