বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :

মেঘনায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত!

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬



মেঘনায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জননিরাপত্তা ও অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

মোঃ আবুল কাশেম সরকার, মেঘনা

কুমিল্লার মেঘনা উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা ও অপরাধ নিয়ন্ত্রণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন।

মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমি আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় পর্যায়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি বিভিন্ন সমস্যা ও সম্ভাব্য করণীয় নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা হয়। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews