শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
শহীদ আলী মোস্তফার শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা দোয়ার অনুষ্ঠান ইজারার নামে অতিরিক্ত চাঁদা আদায়,শ্রমিক হয়রানি ও মারধরের প্রতিবাদে মানববন্ধন মেঘনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন গাছা থানার নতুন ওসি মোঃ আরিফুর রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা গাইবান্ধায় বর্ণাঢ্য আয়োজনে প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত রামগঞ্জ টার্মিনালে অগ্নিকাণ্ডে জননী পরিবহনের বাস পুড়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা প্রধানমন্ত্রীর সুনামগঞ্জ সফর উপলক্ষে ‘কান্ট্রি গেমস’ আয়োজন সফল করতে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধা বোনারপাড়া রেলস্টেশনে উচ্ছেদ অভিযান, সরানো হলো শতাধিক অবৈধ স্থাপনা টেকসই পরিবহন ব্যবস্থা গড়তে প্রয়োজন  সমন্বিত পরিকল্পনা

চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ইয়াকুব আলী মন্ডলের নির্বাচনী উঠান বৈঠক

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬



কালাইয়ে মাত্রাই ইউপি চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ইয়াকুব আলী মন্ডলের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠি

একেএম ফজলুলহক,কালাই ,জয়পুরহাট

জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব ইয়াকুব আলী মন্ডলের সমর্থনে এক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

​আসন্ন ১নং মাত্রাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সর্বস্তরের জনগণের দোয়া, সমর্থন ও ভালোবাসা প্রত্যাশা করে নির্বাচনী এলাকায় ব্যাপক জনসংযোগ চালিয়ে যাচ্ছেন আলহাজ্ব ইয়াকুব আলী মন্ডল।

​উঠান বৈঠকে স্থানীয় প্রবীণ ভোটারদের সমাগম ঘটে। উপস্থিত সাধারণ ভোটার ও সমর্থকদের উদ্দেশ্যে প্রবীন এই নেতা বলেন, “আমি দীর্ঘদিন ধরে রাজপথে দুর্দিনের সাহসী, ত্যাগী ও বারবার কারা নিগৃহীত নেতা হিসেবে জনগণের পাশে থেকেছি। ২০১৬ সালে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হিসেবে নির্বাচন করেছি। মাত্রাই ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও মডেল ইউনিয়নে রূপান্তরিত করতে আপনাদের সর্বাত্মক সহযোগিতা, দোয়া ও সমর্থন কামনা করছি।
​আলহাজ্ব ইয়াকুব আলী মন্ডল ১নং মাত্রাই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, কালাই উপজেলা বিএনপির সাবেক সদস্য এবং জয়পুরহাট জেলা বিএনপির সাবেক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা ও স্থানীয় জনগণের সাথে সুসম্পর্কের কারণে সাধারণ ভোটারদের মাঝে তাঁকে নিয়ে বেশ আগ্রহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
​উঠান বৈঠকে এলাকার সম্মানিত ভোটারবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews