সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
কালিহাতীতে ১০৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভাঙন, চলছে স্বেচ্ছাশ্রমে কাজ চকরিয়ায় ছাত্রদল নেতা জিসানকে অপহরণের ৪ ঘন্টা পর হত্যা হৃদরোগ প্রতিরোধে সচেতনতা ও স্বাস্থ্যকর জীবনযাপন অপরিহার্য  ঢাকা বনানীতে ঘটে যাওয়া একটি দৃশ্য সত্যি শিহরণ জাগানোর মতো বিদেশে পাঠানোর পর নির্যাতন ও জিম্মির অভিযোগ সোনারগাঁয়ে ট্রলারডুবির পাঁচ দিন পর নিখোঁজ হেলাল উদ্দিনের মরদেহ উদ্ধার অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে নৌপরিবহন মন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান দীঘিনালায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৬ উদযাপন ঘোড়াঘাটে খাদ্যবান্ধব কর্মসূচির ১২০ বস্তা চাল জব্দ: ব্যবসায়ী আটক

সোনারগাঁয়ে ট্রলারডুবির পাঁচ দিন পর নিখোঁজ হেলাল উদ্দিনের মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬



সোনারগাঁয়ে ট্রলারডুবির পাঁচ দিন পর নিখোঁজ হেলাল উদ্দিনের মরদেহ উদ্ধার

আনিসুর রহমান, সোনারগাঁ 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের পাঁচ দিন পর হেলাল উদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে একই দুর্ঘটনায় নিখোঁজ তাঁর তিন সন্তান সজিব, সামিয়া ও সামিনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় একই পরিবারের চার সদস্যেরই মৃত্যু হলো।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সোনারগাঁ পৌরসভার হাতকোপা ব্রিজের নিচে মারিখালি নদী থেকে ভাসমান অবস্থায় হেলাল উদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল, সোনারগাঁ থানা পুলিশ ও নৌপুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে তাঁর মরদেহ উদ্ধার করে।

জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার শ্রীমন্দী গ্রাম থেকে সোনারগাঁয়ের সোনাময়ী গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ট্রলারে করে রওনা হন ১৩ জন। তাঁদের সঙ্গে ছিল গরু ও ছাগল। পথে বৈদ্যেরবাজার এলাকায় মেঘনা নদীর মাঝখানে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি উল্টে ডুবে যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews