কালিহাতীতে ১০৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
শাহ আলম,টাঙ্গাইল
টাঙ্গাইলের কালিহাতীতে চলতি বছরের এসএসসি, দাখিল ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১০৮ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয় ।
সোমবার ২৮ সেপ্টেম্বর ৩টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য লুৎফর রহমান মতিন।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম আমির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, শিক্ষক আব্দুল আজিজ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য লুৎফর রহমান মতিন কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “শিক্ষার্থীদের মেধা ও প্রতিভাকে কাজে লাগিয়ে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে হবে। ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমের চর্চা করতে হবে। আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের দেশের নেতৃত্ব দেবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার বলেন, শিক্ষার্থীদের মেধার বিকাশে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে। কৃতি শিক্ষার্থীদের এই অর্জন অন্য শিক্ষার্থীদেরও ভালো ফলাফলের জন্য উৎসাহিত করবে। পড়াশোনার পাশাপাশি নৈতিক ও মানবিক গুণাবলি অর্জনের ওপরও গুরুত্ব দিতে হবে।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা স্মারক ও অন্যান্য উপহার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক আতিকুর রহমান ফরিদ।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত