মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালিহাতীতে ১০৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভাঙন, চলছে স্বেচ্ছাশ্রমে কাজ চকরিয়ায় ছাত্রদল নেতা জিসানকে অপহরণের ৪ ঘন্টা পর হত্যা হৃদরোগ প্রতিরোধে সচেতনতা ও স্বাস্থ্যকর জীবনযাপন অপরিহার্য  ঢাকা বনানীতে ঘটে যাওয়া একটি দৃশ্য সত্যি শিহরণ জাগানোর মতো বিদেশে পাঠানোর পর নির্যাতন ও জিম্মির অভিযোগ সোনারগাঁয়ে ট্রলারডুবির পাঁচ দিন পর নিখোঁজ হেলাল উদ্দিনের মরদেহ উদ্ধার অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে নৌপরিবহন মন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান দীঘিনালায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৬ উদযাপন ঘোড়াঘাটে খাদ্যবান্ধব কর্মসূচির ১২০ বস্তা চাল জব্দ: ব্যবসায়ী আটক

চকরিয়ায় ছাত্রদল নেতা জিসানকে অপহরণের ৪ ঘন্টা পর হত্যা

  • প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬



চকরিয়ায় ছাত্রদল নেতা জিসানকে অপহরণের ৪ ঘন্টা পর হত্যা

জামাল হোছাইন,কক্সবাজার :

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক ইসফাতুল ইসলাম জিসান (২৮) কে গতকাল রোববার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে অপহরণের পর নির্যাতন চালিয়ে হত্যা করা হয়েছে।

অপহরণের চার ঘণ্টা পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী কচ্ছপিয়া ঢালা এলাকা থেকে তার হাত-পা বাঁধা রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত ছাত্রদল নেতা জিসান উপজেলার কাকারা ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ড দক্ষিণ লোটনী এলাকার নাজেম উদ্দিনের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানা যায়,চকরিয়া পৌরশহর থেকে রাতে নিজ  বাড়ী কাকারা নং ওয়ার্ড লোটনী ফেরার পথে  কাকারা গারাপাড়া  রাস্তার মাথা সাবের সদরের দোকানের সামনে অবস্থান করছিলেন জিসান। এ সময় হঠাৎ একটি সাদা রঙের মাইক্রোবাসে করে অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্তরা তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরিবারের অভিযোগ,অপহরণের পর জিসানকে চকরিয়া পৌরসভা ৪ নম্বর ওয়ার্ড সবুজবাগ এলাকার কবির টাওয়ারে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে প্রচণ্ড নির্যাতন করে হত্যা করার পর হত্যাকারীরা মরদেহ মহাসড়কের পাশে ফেলে দিয়ে পালিয়ে যায়।

চকরিয়া উপজেলা ছাত্রদল সভাপতি রেজাউল করিম বাপ্পি বলেন, জিসান ছাত্রদলের একজন উদীয়মান ও সক্রিয় নেতা ছিলেন। তাকে অপহরণ করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি খুনিদের চিহ্নিত করে গ্রেপ্তার করা না হয়। চকরিয়া উপজেলা ছাত্রদল সাধারণ ছাত্র সমাজকে সাথে নিয়ে রাজপথে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।

চকরিয়া থানা পুলিশ জানিয়েছেন  নিহত জিসান এর লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ ঘটনার পর থেকে উপজেলার কাকারা ইউনিয়ন ও চকরিয়া পৌরসভা এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews