সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

ফেসবুকে প্রতারণা গ্রেফতার করছে পিবিআই 

  • প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬



সেনাবাহিনীর নারী সদস্যের ছবি ব্যবহার করে ফেসবুকে প্রতারণা গ্রেফতার করছে পিবিআই 
আর কে রুবেল 
সেনাবাহিনীর নারী সদস্যের ছবি ব্যবহার করে ফেসবুকে প্রতারণা তৈরী করে ফেসবুকে প্রচার, নারী সেজে প্রবাসী বাংলাদেশির সাথে প্রেমের সম্পর্ক স্থাপন করে অর্থ আত্মসাৎ এর ঘটনায় দায়েরকৃত মামলায় আসামী গ্রেফতার, প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার ও বিজ্ঞ আদালতে আসামীর ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় জবানবন্দী প্রদান।
তেজনাগঞ্জ মডেল থানাধীন বারিতর বাঘবাড়ি এলাকার শাহনাজ বেগম (৪৬) এর ইতালি প্রাসাসসী ছেলে শাহাদাত খান (২২)-এর সাথে “লেডি সোলজার। নাই যোদ্ধা’ নামক ফেসবুক আইডি’র মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর নারী সদস্যের পোশাক পরিহিত অবি/ভিডিও বাবহার করে এবং নারী সেনা সদস্য সেজে নারীসুলভ কণ্ঠে ফোনালাপের মাধ্যমে প্রেমের সম্পর্ক স্থাপন করা হয়। পরবর্তীতে বিভিন্ন কৌশলে বিকাশ ও নাজ আঅ্যাকাউন্টের মাধ্যমে আনুমানিক ৭ লক্ষ টাকা প্রতারণামূলক ভাবে গ্রহণ করে আতাসাৎ করা হয়। এ ঘটনায় পিবিআই ঢাকা জেলা তেসোহেল আলম টিটু (৩৫) নামক জড়িত ব্যক্তিকে গ্রেফতার করেছে।
উল্লেখিত ঘটনায় বাদী প্রথমে একটি সিআর মামলা দায়ের করেন। পিবিআই ঢাকা জেলা উক্ত সিআর মামলা তদন্তকালে প্রতারণার প্রমাদ পায় এবং বিকাশ ও নগদ লেনদেনের তথ্য সংগ্রহ করে। এর প্রেক্ষিতে পিবিআই ঢাকা জেলার উদ্যোগে বাদী কর্তৃক কেরানীগঞ্জ মডেল থানায় মামলা নং- ২৮, তারিখ- ১০/০৯/২০২৬ খ্রিঃ, ধারা-৪০৬/৪২০ পেনাল কোড দায়ের করা হয়। পরবর্তীতে গত ১৩/০৯/২০২৬ খ্রিঃ তারিখে দিদিয়াই ঢাকা ফেলা মামলাটি স্বউদ্যোগে গ্রহণ করে। মামলাটি তদন্ত করছেন এসআই মোঃ মজুর রহমান।
দিরিমাই প্রধান অতিরিক্ত আইজিপি জনাব মোঃ মোস্তফা কামাল এর সার্বিক দিকনির্দেশনায় ও পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার এমএম মোর্শেদ, পিপিএম এর তত্ত্বাবধানে পিবিআই ঢাকা জেলা টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২০/০৯/২০২৬ইং তারিখ আনুমানিক ১৫.৩৫ ঘটিকায় প্রতারণার সাথে জড়িত আসামী তোফায়েল আলম টিটু (৩৫), পিতা- মৃত আবুল হোসেন, সাং-চুয়ান্ন হাজার আমডেল, থানা- হালুয়াঘাট, জেলা-ময়মনসিংহকে ঢাকার মিরপুরের পাইকপাড়া এলাকা হতে গ্রেফতার করে। গ্রেফতার করার সময় তার সম যেতে প্রতারণার কাজে ব্যবহৃত বিকাশ ও নগদ একাউন্টের মোবাইল সিমসহ ০৩ (তিন) টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে তোফায়েল আলম টিটু (৩৫) প্রতারণার কথা স্বীকার করে এবং পরবর্তীতে বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় দোয় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে।
নিবিআই এর তদন্তে জানা যায় যে, আসামি তোফায়েল আলম টিটু নারীর মতো কণ্ঠে কথা বলতে পারে। ভিকটিম শাহাদাত খান এর সাথে যার ফেইসবুক মেসেঞ্জারে পরিচয় হয়। সে শাহাদাতের সাথেও ইমোতে নারী কণ্ঠে কথা বলতো, শাহাদাতের মায়ের অর্থাৎ অত্র মামলার বানির মাধ্যমে আসামীর মায়ের অসুস্থতার কথা বলে বিভিন্ন সময়ে বিকাশ ও নগদের মাধ্যমে ৭ লাখ টাকা গ্রহণ করে। পরে ভিকটিম ও তার মা মাসামার প্রতারণার বিষয়টি বুঝতে পেরে মামলা দায়ের করেন।
পিসিপিয়ার পর্যালোচনায় দেখা যায় যে, গ্রেফতারকৃত আসামী তোফায়েল আলম টিটু এর বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলায় বিজ্ঞ আদালতে প্রতারনার ঘটনায় একটি সিআর মামলা বিচারাধীন আছে। বর্তমানে উক্ত মামলায় বিজ্ঞ আদালত হতে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে। প্রাথমিক ভাবে জানা যায়, গ্রেফতারকৃত আসামী দেশে ও প্রবাসে থাকা আরো অনেকের সাথে একইভাবে নিজেকে মেয়ে সাজিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর নারী সদস্য পরিচয় দিয়ে প্রতারণা করেছে।
দিবিভাই ঢাকা জেলার পুলিশ সুপার জনাব এম.এন, মোর্শেদ, পিপিএম জানান যে, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অনেক এতাবনার ঘটনা ঘটে থাকে। পিবিআই ঢাকা জেলা এই ধরণের প্রতারণার ঘটনায় জড়িতদের গ্রেফতারে সর্বদা সচেষ্ট রয়েছে। পিবিআই এর তদন্তে ঘটনার রহস্য উদ্‌ঘাটন করে জড়িত ব্যক্তিকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews