জৈন্তাপুরে বিদেশি অস্ত্র ও লুটের গুলি উদ্ধার
মাসুক আহমদ, জৈন্তাপুর (সিলেট)
সিলেটের জৈন্তাপুরে জঙ্গল থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি দোনলা বন্দুক, থানা থেকে লুট হওয়া পুলিশের চার রাউন্ড তাজা কার্তুজ ও দুই রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিনগত রাত আনুমানিক আড়াইটার দিকে দোনালা বন্দুক ও গুলি উদ্ধার করা হয়।
এসআরবি-৯ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শুক্রবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর থানার হরিপুর বাজারের হাউদপাড়া সংলগ্ন সিলেট-জাফলং মহাসড়কের পশ্চিম পাশে জঙ্গলে অভিযান চালিয়ে পরিত্যক্ত একটি বিদেশি দোনলা বন্দুক, থানা থেকে লুট হওয়া পুলিশের চার রাউন্ড তাজা কার্তুজ ও দুই রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হরিপুর এলাকায় সক্রিয় চোরাকারবারি ও সংঘবদ্ধ চোরাচালানকারীদের বিভিন্ন ধরনের অবৈধ অস্ত্র ও গোলাবারুদ ব্যবহারের বিষয়ে আগে থেকেই তথ্য ছিল। উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদ ওই চক্রের সঙ্গে সংশ্লিষ্ট কি না, তা যাচাই করা হচ্ছে।
এসআরবি-৯ জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদের উৎস এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা অনুসন্ধান ও তদন্ত কার্যক্রম চলছে। পাশাপাশি চোরাকারবারি চক্রের কাছে থাকা অন্য অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে।
উদ্ধার করা একটি বিদেশি দোনলা বন্দুক, থানা থেকে লুট হওয়া পুলিশের চার রাউন্ড তাজা কার্তুজ ও দুই রাউন্ড রাইফেলের গুলি জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-৯-এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত