রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
চাটখিল ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসন ও পৌরসভার সমন্বিত পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ইংলিশ একাডেমি’র কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত দিনাজপুরে সীতাকোট বিহার পরিদর্শন করলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জৈন্তাপুরে বিদেশি অস্ত্র ও লুটের গুলি উদ্ধার জয়পুরহাটে পুলিশ–ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত মানিকগঞ্জ জাদুঘর প্রাঙ্গণে স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত ‌ আড়িয়াল খাঁ নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে জহির উদ্দিন স্বপন সমৃদ্ধ পর্যটন শিল্প গড়তে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা! ঐতিহাসিক ঘোড়াঘাট দুর্গ ও সুজা মসজিদ পরিদর্শন করলেন দুই মন্ত্রী মেঘনায় ১০ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

চাটখিল ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসন ও পৌরসভার সমন্বিত পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

  • প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬



চাটখিল ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসন ও পৌরসভার সমন্বিত পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

আবুল কালাম আজাদ,চাটখিল- নোয়াখালী

নোয়াখালীর চাটখিলে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধের লক্ষ্যে ব্যাপক সচেতনতামূলক পরিচ্ছন্নতা ও ফগার মেশিন দিয়ে মশক নিধন অভিযান পরিচালিত হয়েছে।

চাটখিল উপজেলা প্রশাসন ও চাটখিল পৌরসভার যৌথ উদ্যোগে “ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে প্রতি শনিবার সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান” কর্মসূচির অংশ হিসেবে এই কার্যক্রম পরিচালনা করা হয়।

আজ শনিবার সকালে চাটখিল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং চাটখিল পৌরসভার প্রশাসক মিজানুর রহমানের নেতৃত্বে চাটখিল পৌর শহরের বিভিন্ন জনগুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানে এই মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়।অভিযানটি চাটখিলের অন্যতম প্রধান বাণিজ্য কেন্দ্র চাটখিল মাছ বাজার এলাকা, ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান চাটখিল কামিল মাদরাসা এবং ভীমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় (ও কারিগরি কলেজ) প্রাঙ্গণসহ বিভিন্ন এলাকায় পরিচালিত হয়। এই সময় পৌরসভার উদ্যোগে ফগার মেশিন (ধোঁয়া মেশিন) দিয়ে মশা মারার ওষুধ ছিটানো হয় এবং যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে জমে থাকা পানি পরিষ্কার করে মশার লার্ভা ধ্বংস করার জন্য ব্যবসায়ী, শিক্ষার্থী ও সাধারণ মানুষকে সচেতন করা হয়

উক্ত কর্মসূচিতে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন চাটখিল পৌরসভা বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র মোস্তফা কামাল, পৌরসভা বিএনপির সদস্য সচিব আহসানুল হক মাসুদ প্রমুখ।

এছাড়াও চাটখিল উপজেলা রেড ক্রিসেন্ট সোসাইটির একঝাঁক স্বেচ্ছাসেবক, চাটখিল পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ নাগরিকরা এই পরিচ্ছন্নতা অভিযানে সক্রিয়ভাবে অংশ নেন

পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ইউএনও এবং পৌর প্রশাসক মিজানুর রহমান বলেন, “পৌর শহরকে পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত রাখতে হলে কেবল প্রশাসনের একার পক্ষে সম্ভব নয়, নাগরিকদেরও সমান সচেতন হতে হবে। ফগার মেশিনের সাহায্যে নিয়মিত মশক নিধনের পাশাপাশি নিজ নিজ বাড়ির আঙিনা, ব্যবসাপ্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রেখে এই সচেতনতা আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews