মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ দু’জনকে গ্রেফতার করেছে চারঘাট মডেল থানা পুলিশ বান্দরবানে আনসার ভিডিপির বৃক্ষরোপণ অভিযান “শারীরিক সীমাবদ্ধতা নয়, অদম্য মনোবলই শক্তি—পা দিয়ে লিখে দাখিল পাস আশরাফ সুনামগঞ্জে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যুবদলের মিছিল ও সমাবেশ টানা তৃতীয় বার ঘোড়াঘাট উপজেলা পর্যায়ে গুনি শিক্ষক নির্বাচিত জামিল আক্তার   সোনারগাঁ পৌরবাসীর দুর্ভোগ শোনার মতো কেউ নেই-তুহিন মাহমুদ সামাজিক প্রতিরোধেই রুখবে দূর্নীতি : এমপি কাজল প্রধানমন্ত্রীর হাত ধরে বদলে গেল কুতুবদিয়া : পূরণ হলো দ্বীপবাসীর মহা স্বপ্ন, টাঙ্গাইলে মেধাবী শিক্ষার্থীদের স্বপ্নপূরণে মেধাবৃত্তির চেক বিতরণ নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন

বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ দু’জনকে গ্রেফতার করেছে চারঘাট মডেল থানা পুলিশ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬



বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ দু’জনকে গ্রেফতার করেছে চারঘাট মডেল থানা পুলিশ

জাবের আলী,
বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদকদ্রব্য এবং মাদকদ্রব্য পরিবহনকারী একটি ট্রাকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী জেলার চারঘাট মডেল থানা পুলিশ।

গতকাল ২১/০৯/২০২৬ইং রোজ সোমবার রাত প্রায় তিনটার সময় রাজশাহী জেলার চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমানের নেতৃত্বে এসআই তাসিম সহ একদল চৌকস অফিসার ও ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪২৭ বোতল নিষিদ্ধ মাদকদ্রব্য ফেয়ারডিল, মাদকদ্রব্য পরিবহনকারী একটি ট্রাক যার রেজিঃ নাম্বার ঢাকা মেট্রো ট -১২-৫৯৯৯, এবং দু’জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেপ্তারকৃতদের নাম ১/সুমন আলী (৩২)পিতা-মোঃ আব্দুল করিম সাং-মুক্তারপুর পাকিয়ান থানা-চারঘাট জেলা-রাজশাহী ২।মোঃ হাতেম আলী (৩০)পিতা -আব্দুল আজিজ মোল্লা সাং-দাসিরদিয়া থানা-আড়াইহাজার জেলা -নারায়ণগঞ্জ।

গোপন খবর পাওয়ার সাথে সাথে দ্রুত অভিযান চালিয়ে চারঘাট থানাধীন মোক্তারপুর নাওদাড়া জনৈক গোলাপ এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে তাদের কে গ্রেফতার করতে পুলিশ সক্ষম হয়। ফেয়ারডিল (Fairdyl) হলো কোডিন ফসফেটযুক্ত একটি কাশির সিরাপ, যা মূলত ফেন্সিডিলের (Phensedyl) এর বিকল্প বা সমজাতীয় মাদক হিসেবে বাংলাদেশে অবৈধভাবে ব্যবহৃত ও পাচার করা হয়। এর প্রভাবে দেশের যুব সমাজের একাংশ মাদকের নেশায় আসক্ত হয়ে পড়ছে এবং যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে।

চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌকস পুলিশ কর্মকর্তা মাহবুবুর রহমানের নিকট জানতে চাইলে তিনি বলেন, এস আই তাসিম সহ একদল চৌকস পুলিশ কর্মকর্তা ও ফোর্সের সহায়তায় দ্রুত অভিযান পরিচালনা করে ২১/০৯/২০২৬ইং রাত ০৩.০৫ ঘটিকার সময় ৪২৭ বোতল ফেয়ারডিল, বহনকারী একটি ট্রাক যার রেজিঃ নাম্বার ঢাকা মেট্রো ট -১২-৫৯৯৯ এবং দু’জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। দেশের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলার কার্যক্রম চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে আমরা শূন্য শহনশীলতা নীতি অবলম্বন করে আসছি। চারঘাট মডেল থানা এলাকা মাদকমুক্ত করব ইনশাল্লাহ। মাদকমুক্ত বাংলাদেশ গড়তে পুলিশ বদ্ধপরিকর।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews