সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
সর্বশেষ :
শিক্ষকতা জীবনের ইতি; নজরুল ইসলামকে আবেগঘন বিদায়ী সংবর্ধনা! কেন বাড়ছে খুন? কক্সবাজারে  আট মাসে ৯৭ প্রানহানি, ২০ টির কারণ  অজানা! কক্সবাজারে ৬২% সরকারি  প্রাথমিক বিদ্যালয়েই নেই প্রধান শিক্ষক!  পাওনা ৬০০  টাকা চাওয়ায় মা ও তিন ছেলেকে কুপিয়ে জখম রাজনীতির অগ্নিপরীক্ষায় উত্তীর্ণ যুবনেতা ই এম মেহেদী হাছান মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায়  ৩ প্রতিবাদী  যুবকের উপর হামলা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ১৪ জন গ্রেফতার খাদ্যের অপচয়রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ! বিএনপির নির্বাচনী প্রচারে হামলার মামলায় মেঘনায় আ.লীগ নেতা গ্রেপ্তার বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটো ও মিশুক চালক দলের কেন্দ্রীয় ১নং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় চালক ও শ্রমিক নেতাদের অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা

মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায়  ৩ প্রতিবাদী  যুবকের উপর হামলা

  • প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬



চকরিয়ায় মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায়  ৩ প্রতিবাদী  যুবকের উপর হামলা: থানায় এজাহার দায়ের 

জামাল হোছাইন, কক্সবাজার

চকরিয়া উপজেলার হারবাং -এ  মাদক ব্যবসার প্রতিবাদ করায়  প্রতিবাদী যুবক যথাক্রমে  মামুন, সাজ্জাদ ও মো:আশেক সহ তিন জনের ওপর হামলা করেছে মাদক ব্যবসায়ীরা। হামলায় গুরুতর আহত হয়েছে  সাজ্জাদ, শনিবার ১৯ সেপ্টেম্বর চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের হারবাং স্টেশনে এই ঘটনা ঘটে।

‎স্থানীয়দের  সূত্রে জানা গেছে , হারবাং ইউনিয়নের স্টেশন হতে পুর্ব দিকে শান্তি পাড়াসহ একাধিক স্পটে   দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা কর আসছিল একটি মাদক সিন্ডিকেট এতে ফুঁসে ওঠে  এলাকাবাসী- এরই ধারাবাহিকতায় এলাকাবাসীর  সহযোগিতায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ ও মাদক ব্যবসায়ীদের  ধরে পুলিশের হাতে সোপর্দ করার জের ধরে  সাজ্জাদকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়,খবর পেয়ে আব্দুল্লাহ আল  মামুন ও আশেক সাজ্জাদ কে বাঁচাতে গেলে মাদক ব্যবসায়ীরা তাদের উপর ও হামলা চালায়। এদের মধ্যে  মামুন সংবাদ কর্মী বলে জানাগেছে।

‎আহতদের এলাকাবাসী উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে সাজ্জাদের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে থাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার করেছেন  কর্তব্যরত চিকিৎসক। আব্দুল্লাহ আল মামুন ও আশেক চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা নিয়েছেন।  ‎প্রত্যক্ষদর্শী  সুত্রে জানাযায় শনিবার দুপুর ২:৩০ ঘটিকার সময় হারবাং স্টেশন সংলগ্ন মহাসড়কে ১৫ থেকে ২০ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে প্রতিবাদী  আব্দুল্লাহ আল মামুন, সাজ্জাদ ও মো: আশেকের ওপর হামলা করে এতে হামলায় সাজ্জাদ গুরুতর আহত হয়। ‎ভুক্তভোগী জানান  দেশজুড়ে আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত মাদকবিরোধী অভিযান সফল করতে হারবাং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ায়, মাদক ব্যবসায়ী মো: বেলাল, কফিল উদ্দিন, শফিউল আলম এর নেতৃত্বে১৫ থেকে ২০ জনের একটি সংঘবদ্ধ দল মাদক বিরোধী ওই তিন যুবক কে হত্যা করার উদ্দেশ্যে দেশিয় অস্ত্র ও লাঠিসোটা দিয়ে হামলা করে হামলায় তিনজন আহত হয়, এতে সাজ্জাদের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রামে প্রেরণা করা হয়। এবিষয়ে চকরিয়া থানায় একটি এজাহারও দায়ের করা হয়েছে বলে সুত্রে জানাগেছে।

‎‎ভুক্তভোগীরা  বলেন,  এলাকায় মাদক ব্যবসার বিরুদ্ধে কথা বলার কারণে তাঁদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। তাঁরা ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

‎চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান মাদক সমাজ ও সমাজের মানুষ কে ধ্বংস করে,মাদকের বিরুদ্ধে কথা বলায় হামলায় আহতদের পক্ষ থেকে  একটি অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews