সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
কেন বাড়ছে খুন? কক্সবাজারে  আট মাসে ৯৭ প্রানহানি, ২০ টির কারণ  অজানা! কক্সবাজারে ৬২% সরকারি  প্রাথমিক বিদ্যালয়েই নেই প্রধান শিক্ষক!  পাওনা ৬০০  টাকা চাওয়ায় মা ও তিন ছেলেকে কুপিয়ে জখম রাজনীতির অগ্নিপরীক্ষায় উত্তীর্ণ যুবনেতা ই এম মেহেদী হাছান মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায়  ৩ প্রতিবাদী  যুবকের উপর হামলা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ১৪ জন গ্রেফতার খাদ্যের অপচয়রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ! বিএনপির নির্বাচনী প্রচারে হামলার মামলায় মেঘনায় আ.লীগ নেতা গ্রেপ্তার বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটো ও মিশুক চালক দলের কেন্দ্রীয় ১নং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় চালক ও শ্রমিক নেতাদের অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা কিশোরগঞ্জ করিমগঞ্জে নৌকা সংঘর্ষে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ১৪ জন গ্রেফতার

  • প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬



সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ১৪ জন গ্রেফতার

আনিসুর রহমান সোনারগাঁ 

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ২ জন, ওয়ারেন্টভুক্ত ১ জন, ডাকাতি মামলায় ১ জন, দস্যুতা মামলায় ৩ জন, চুরি মামলায় ১ জন এবং মাদকসেবী হিসেবে ৬ জনসহ মোট ১৪ জনকে গ্রেফতার করেছে।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ জনাব মহম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর নেতৃত্বে ২১/০৯/২০২৬ তারিখে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, অভিযানে মাদকসেবী হিসেবে গ্রেফতার করা হয়—

১। মোঃ ইমন (২৭), পিতা- মৃতসালাউদ্দিন, মাতা- মোছাঃজেসমিন, স্থায়ী ঠিকানা- গ্রাম- দৈলেরবাগ, থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ।

২। মোঃ সাকিব (১৯), পিতা- মোঃ কামাল হোসেন, মাতা- মোসাঃ মুন্নি আক্তার, স্থায়ী: গ্রাম- পূর্ব কান্দি, উপজেলা/থানা-নান্দাইল, জেলা- ময়মনসিংহ, বর্তমান: গ্রাম- কাঁচপুর, উত্তর পাড়া, ডালিম এর বাড়ীর ভাড়াটিয়া, উপজেলা/থানা-সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ।

৩। আকাশ (২০), পিতা- সেলিম, স্থায়ী ঠিকানা- গ্রাম- কাদিরগঞ্জ, থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ।

৪। মোঃ রাজিব (৩১), পিতা- শেখ ইসমাইল, মাতা- মোসাঃ নাজমা বেগম, স্থায়ী: গ্রাম- লাধুরচর, পূর্ব পাড়া, উপজেলা/থানা-সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ।

৫। আবু হানিফ (৩৫), পিতা-হোসেন চৌকিদার, সাং-কাদিরগঞ্জ, উপজেলা/থানা-সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ।

৬। মোঃ মাসুম (৩৯), পিতা- মোয়াজ্জেম, সাং-কাদিরগঞ্জ, থানা-সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ।

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার করা হয়—

১। আবু হানিফ (৪৫), পিতা- মৃত কফিল উদ্দিন, মাতা- সুফিয়া বেগম, স্থায়ী: গ্রাম- বালুয়া দিঘীরপাড়, সোনারগাঁ পৌরসভা, ০৪ নং ওয়ার্ড, থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ।

২। মোঃ মুক্তার হোসেন (৫৪), (সাবেক সাধারণ সম্পাদক, ০৩নং ওয়ার্ড, জামপুর ইউপি যুবলীগ), পিতা- মৃত হেলাল উদ্দিন, মাতা- ফজিলেতুন নেছা, স্থায়ী: গ্রাম- রাউৎগাঁও, ০৩নং ওয়ার্ড, ইউপি- জামপুর, উপজেলা/থানা-সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ।

ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে গ্রেফতার করা হয়—

১। আবু হানিফ ওরফে হিমেল (৪৬), পিতা- মোঃ কফিল উদ্দিন, সাং- দিঘিরপাড়,থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ।

ডাকাতি মামলায় গ্রেফতার করা হয়—

১। শাহজালাল (৩০), পিতা- মোঃ হোসেন আলী, স্থায়ী: গ্রাম- সনমান্দি, উপজেলা/থানা-সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ।

দস্যুতা মামলায় গ্রেফতার করা হয়—

১। মোঃ আরিয়ান ভান্ডারী (৩০), পিতা- মোঃ নূর মোহাম্মদ পাটোয়ারী, স্থায়ী: গ্রাম- দড়িচর, উপজেলা/থানা- হোমনা, জেলা- কুমিল্লা, বর্তমান: গ্রাম- নবীগঞ্জ রেল লাইন, বাবুর বাড়ীর ভাড়াটিয়া, উপজেলা/থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ।

২। মোঃ রিপন মিয়া (৩৫), পিতা- মোঃ মনা মিয়া, মাতা- হোসনেয়ারা, স্থায়ী: গ্রাম- সিংগারবিল, থানা- বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়ীয়া, বর্তমান: গ্রাম- মনু মিয়ার বাড়ীর ভাড়াটিয়া, তেরা মার্কেট, উপজেলা/থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা -নারায়ণগঞ্জ।

৩। আমজাদ (২৯), পিতা- মোহাম্মদ আলী, সাং- আনন্দবাজার, থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ।

চুরি মামলায় গ্রেফতার করা হয়—

১। হালিম (৪৫), পিতা- মৃত রাসু মিয়া, সাং-বরগাঁও, থানা-সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews