সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিএনপির নির্বাচনী প্রচারে হামলার মামলায় মেঘনায় আ.লীগ নেতা গ্রেপ্তার বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটো ও মিশুক চালক দলের কেন্দ্রীয় ১নং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় চালক ও শ্রমিক নেতাদের অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা কিশোরগঞ্জ করিমগঞ্জে নৌকা সংঘর্ষে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার শরীয়তপুর জেলা যুবদলের নতুন সভাপতি বিদ্যুৎ ও সাধারণ সম্পাদক নজরুল আদভিকার শুভ জন্মদিন জাতিসংঘে ভাষণ দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি মিলনের সামাজিক যোগাযোগমাধ্যমে শালীনতা ও গঠনমূলক সমালোচনার আহ্বান দীঘিনালায় ২৫০ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ গোমস্তাপুরে জামায়াতে ইসলামী যুব বিভাগের ওয়ার্ড দায়িত্বশীল বৈঠক ও নৌকা ভ্রমণ হাটিকুমরুলে ১১ দলের লংমার্চের পথসভা!

বিএনপির নির্বাচনী প্রচারে হামলার মামলায় মেঘনায় আ.লীগ নেতা গ্রেপ্তার

  • প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬



বিএনপির নির্বাচনী প্রচারে হামলার মামলায় মেঘনায় আ.লীগ নেতা গ্রেপ্তার ২০১৮ সালের হামলার ঘটনায় ৮৬ জনের বিরুদ্ধে মামলা

মোঃ আবুল কাশেম সরকার মেঘনা (কুমিল্লা) 
কুমিল্লার মেঘনায় বিএনপির নির্বাচনী প্রচারে হামলার ঘটনায় দায়ের করা মামলায় উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সেলিম মিয়াকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ভাওরখোলা এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সেলিম মিয়া ভাওরখোলা গ্রামের আব্দুল মতিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার চলাকালে কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে বিএনপির প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নির্বাচনী প্রচারে হামলার ঘটনা ঘটে। উপজেলার চন্দনপুর ইউনিয়নের সাতানী ঘাট এলাকায় ওই হামলার ঘটনা ঘটে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, ওই সময় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিএনপির প্রার্থী ও তাঁর নেতা-কর্মীদের ওপর হামলা চালান।

ঘটনার দীর্ঘ সময় পর এ ঘটনায় মেঘনা উপজেলা মহিলা দলের সভানেত্রী মাহবুবা ইসলাম মিলি গত ১৫ মে অজ্ঞাতনামাসহ ৮৬ জনকে আসামি করে মামলা করেন। মামলায় মো. সেলিম মিয়াকে প্রথমে অজ্ঞাতনামা আসামি করা হয়। পরবর্তীতে তদন্তে তার নাম উঠে এলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

মেঘনা থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘বিএনপি নেত্রী মাহবুবা ইসলাম মিলির করা মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে।’

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার সেলিম মিয়াকে মামলার পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews