রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
চাটখিল ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসন ও পৌরসভার সমন্বিত পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ইংলিশ একাডেমি’র কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত দিনাজপুরে সীতাকোট বিহার পরিদর্শন করলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জৈন্তাপুরে বিদেশি অস্ত্র ও লুটের গুলি উদ্ধার জয়পুরহাটে পুলিশ–ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত মানিকগঞ্জ জাদুঘর প্রাঙ্গণে স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত ‌ আড়িয়াল খাঁ নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে জহির উদ্দিন স্বপন সমৃদ্ধ পর্যটন শিল্প গড়তে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা! ঐতিহাসিক ঘোড়াঘাট দুর্গ ও সুজা মসজিদ পরিদর্শন করলেন দুই মন্ত্রী মেঘনায় ১০ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

জমিজমা নিয়ে বিরোধের জেরে বাউফলে সংঘর্ষ, নারীসহ আহত ১০

  • প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬



জমিজমা নিয়ে বিরোধের জেরে বাউফলে সংঘর্ষ, নারীসহ আহত ১০

গোলাম কিবরিয়া,বাউফল (পটুয়াখালী) 
পটুয়াখালীর বাউফলে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একই বাড়ির দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের দরিয়াবাদ গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের মৃধা বাড়িতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে এক পক্ষের ইমতিয়াজ রাসুল রাফি (৩৩), রফিকুল ইসলাম (৭০), মৌসুমী বেগম (৩৫), ওয়াসিম মৃধা (৩৮) ও লাকি বেগম (৪২) রয়েছেন। অপর পক্ষের লিটু মৃধা (৫০), জাকির মৃধা (৪৫), আলাউদ্দিন মৃধা (৫০), জেসমিন বেগম (৪০) ও তাসলিমা বেগম (৪৫) আহত হয়েছেন।
আহত মৌসুমী বেগমের অভিযোগ, ঘটনার দিন সকালে প্রতিপক্ষের লিটু মৃধা ও তার লোকজন তার বাবা রফিকুল ইসলামকে মারধর করে গুরুতর আহত করেন। খবর পেয়ে তারা রাতে ঢাকা থেকে বাড়িতে ফেরেন। তারা বাড়িতে পৌঁছানোর পর আগে থেকে অবস্থান নেওয়া প্রতিপক্ষ লিটু মৃধার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায় ।
তবে এ অভিযোগ অস্বীকার করেছেন প্রতিপক্ষের তাসলিমা বেগম। তিনি বলেন, ‘আমরা এই মারামারির সঙ্গে জড়িত নই। জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে রাফিদের পক্ষই আমাদের ওপর হামলা চালিয়েছে। এতে আমাদের পক্ষের তিনজন আহত হয়েছেন।’

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘ঘটনাটি সম্পর্কে তিনি এখনো অবগত নন। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews