সুনামগঞ্জে ভূমিদস্যু ডিড রাইটার বাদল মল্লিকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করলেন ভূক্তভোগী মমতাজ বেগম
আল হেলাল,সুনামগঞ্জ
সুনামগঞ্জে সংবাদ সম্মেলনে দিরাই উপজেলার ভূমিদস্যু বাদল মল্লিক ও তার সন্ত্রাসী বাহিনীর জোরপূর্বক জবরদখল রোধে প্রশাসনের সহযোগীতা চেয়েছেন ভূক্তভোগী মমতাজ বেগম। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৩টায় শহরের ট্রাফিক পয়েন্টস্থিত সুনামগঞ্জ জার্নাল অফিসে ঐ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় দিরাই আনোয়ারপুর নিবাসী জয়চন্দ্র মল্লিক ও রঞ্জন মল্লিকও উপস্থিত ছিলেন। মমতাজ বেগম দিরাই উপজেলার জগদল ইউনিয়নের কালধর গ্রাম নিবাসী মৃত নুরুল ইসলামের কন্যা ও ছাতক উপজেলা সাবরেজিষ্ট্রি অফিসের রেকর্ড কিপার ও মোহরার পদে কর্মরত আছেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, জীবদ্ধশায় দিরাই উপজেলা সদরস্থ পৌরসভা কার্যালয়ের সংলগ্ন স্থানীয় চাঁন্দপুর মৌজার ৯৯ জেএলস্থিত ১/১নং খতিয়ানের ২২ শতক জায়গা আমার পিতা ১৯৬৪ সাল থেকে ক্রয়সূত্রে ভোগদখল করে আমাদেরকে নিয়ে স্বপরিবারে বসবাস করেন। পরবর্তীতে ঐ জায়গা ভিপি তালিকাভূক্ত হলে সম্পূর্ণ বৈধ পন্থায় ভিপি বন্দোবস্ত মোকদ্দমা নং ৩/৭৩-৭৪ মূলে বন্দোবস্ত প্রাপ্ত হয়ে সন সন সরকারী খাজনাদি পরিশোধ করে ভোগদখলে থাকেন। বর্তমানে আমার পিতা জীবিত না থাকলেও ঐ জায়গায় আমাদের টিনশেড বিল্ডিং রয়েছে।
কিন্তু গত ২০১২ সাল হতে অদ্যাবদি পর্যন্ত দীর্ঘ সময় ধরে আনোয়ারপুর গ্রামের মৃত শ্রীধর মল্লিকের পুত্র চিহ্নিত ভূমিদস্যু বাদল মল্লিক গং আমাদের এই বৈধ পৈত্রিক সম্পত্তি অবৈধভাবে দখল করার জন্য নানা চক্রান্ত ও অত্যাচার চালিয়ে যাচ্ছে। এই ভূমিদস্যু আমাদের বাসা-বাড়ী রকম ভূমি থেকে আমাদেরকে উচ্ছেদ করার জন্য প্রতিনিয়ত সন্ত্রাসীদের দ্বারা ভয়ভীতি, হুমকি এবং মানসিক ও শারীরিক লাঞ্চনার আশ্রয় নিচ্ছে।
১৪ বছর ধরে এই ভূমিদস্যু চক্রের অনবরত হুমকি ও বাড়ি দখলের অপচেষ্টার কারণে আমরা নারী ও পরিবার পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা আইনিভাবে লড়ে আসলেও, এই চক্রটি কোনো আইন-কানুনের তোয়াক্কা না করে জোরপূর্বক আমাদের পৈত্রিক ভিটা ও মাথা গোঁজার ঠাঁই কেড়ে নিতে চাইছে। বর্তমানে তারা আরও বেপরোয়া হয়ে আমাদের উচ্ছেদের চূড়ান্ত চেষ্টা চালাচ্ছে। ভূমি জালিয়াতি,প্রতারনা ও দুর্নীতির আশ্রয়ে আমাদের বাড়ী দখলের পায়তারায় লিপ্ত চিহ্নিত এই ভূমিদস্যু চক্রটির বিরুদ্ধে আমাদের দায়েরকৃত স্পেশ্যাল মামলা ও স্বত্ত মোকদ্দমা বিজ্ঞ আদালতে বিচারাধীন ও দুদকের কাছে তদন্তাধীন রয়েছে। এই অবস্থায় জেলা ও উপজেলা প্রশাসন যেন কারো কানকথায় এই জায়গা থেকে আমাদেরকে উচ্ছেদ করতে না পারে সেদিকে সুনজর দেওয়ার জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন ভূক্তভোগী মমতাজ বেগম।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত