গোমস্তাপুরে জামায়াতে ইসলামী যুব বিভাগের ওয়ার্ড দায়িত্বশীল বৈঠক ও নৌকা ভ্রমণ
মুহঃ কাওসার আলী,গোমস্তাপুর চাঁপাইনবাবগঞ্জ
বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ গোমস্তাপুর উপজেলা শাখার উদ্যোগে ওয়ার্ড দায়িত্বশীলদের বৈঠক ও নৌকা ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) মকরমপুর ফেরিঘাট থেকে এ নৌকা ভ্রমণের আয়োজন করা হয়। এর আগে ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীলদের নিয়ে এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সংগঠনের বিভিন্ন সাংগঠনিক বিষয়, দায়িত্বশীলদের কার্যক্রম এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক যোগাযোগ জোরদারের নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোমস্তাপুর উপজেলা যুব বিভাগের সভাপতি ও আলিনগর ইউনিয়ন শাখার ভারপ্রাপ্ত আমির আব্দুর রাকিব।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুযার গিফারী। তিনি তার বক্তব্যে বলেন, "সংগঠনের দায়িত্বশীলদের আমানতদারি, শৃঙ্খলা, নৈতিকতা ও মানুষের কল্যাণে আন্তরিকভাবে কাজ করতে হবে। দায়িত্ব পালনে পারস্পরিক সহযোগিতা ও সাংগঠনিক যোগাযোগ বজায় রাখা অত্যন্ত জরুরি।"
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা যুব বিভাগের সভাপতি সেফাউল মুলক। যুবকদের নৈতিক ও আদর্শিকভাবে গড়ে তোলার ওপর জোর দিয়ে তিনি বলেন, "সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে ওয়ার্ড দায়িত্বশীলদের নিয়মিত যোগাযোগ বৃদ্ধি করতে হবে।"
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবু বকর। তিনি ওয়ার্ড পর্যায়ের কার্যক্রমকে আরও গতিশীল করতে দায়িত্বশীলদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে আব্দুর রাকিব বলেন, "ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীলদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় বাড়াতে এ ধরনের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজ নিজ এলাকায় নিয়মিত সাংগঠনিক কাজ পরিচালনার পাশাপাশি সাধারণ মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে।"
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা জামায়াতের নায়েবে আমির ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আব্দুর রহমান, উপজেলা সেক্রেটারি মাওলানা মশিউর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীলরা।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত