প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৯, ২০২৬
কবিতা /মুখোশের অন্তরালে /আসাদুজ্জামান খান মুকুল
মুখোশের অন্তরালে
আসাদুজ্জামান খান মুকুল
মানুষের বিশ্বাসের কাঁধে ভর করে প্রতারণার মেলা বসে।
হাটে ঝুলছে পবিত্রতার ভুয়া তকমা।
লাশের স্তূপের ওপর দাঁড়িয়ে-
বকধার্মিকেরা
ঠোঁটে পবিত্রতার বুলি মেখে হাঁটে।
লোভের আগুনে ধীরে ধীরে নিভে যায় মানুষের সঞ্চিত স্বপ্ন,
মুঠোভরা প্রাপ্তির আশায় আপন মুখগুলোও একদিন অচেনা হয়ে যায়।
পাণ্ডিত্যের চাদর গায়ে জড়িয়ে অজ্ঞেরা
জ্ঞানীর আসনে বসে শব্দের বুলেট ফোটায়,
আর নীরবে অন্ধকারের ভেতর ছড়িয়ে পড়ে অপরাধের শিকড়।
ক্ষমতার করতলে মানুষের কণ্ঠস্বর ক্রমশ ক্ষীণ হয়ে আসে।
রক্তের ওপর গড়া সাম্রাজ্যের নিচে
চাপা পড়ে থাকে অসংখ্য জনপদের কান্না।
ভিত্তির ভেতর পচন ধরলে
প্রাচীরের সৌন্দর্য টেকে না,
চারপাশে এমন এক দুর্গন্ধ ছড়ায়-
বনের হিংস্র পশুও নাক তুলে থমকে দাঁড়ায়।
গ্রাম - সাভার
পোস্ট - হেমগঞ্জ বাজার
উপজেলা - নান্দাইল
জেলা - ময়মনসিংহ
বিভাগ - ময়মনসিংহ
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত