রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
চাটখিল ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসন ও পৌরসভার সমন্বিত পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ইংলিশ একাডেমি’র কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত দিনাজপুরে সীতাকোট বিহার পরিদর্শন করলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জৈন্তাপুরে বিদেশি অস্ত্র ও লুটের গুলি উদ্ধার জয়পুরহাটে পুলিশ–ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত মানিকগঞ্জ জাদুঘর প্রাঙ্গণে স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত ‌ আড়িয়াল খাঁ নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে জহির উদ্দিন স্বপন সমৃদ্ধ পর্যটন শিল্প গড়তে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা! ঐতিহাসিক ঘোড়াঘাট দুর্গ ও সুজা মসজিদ পরিদর্শন করলেন দুই মন্ত্রী মেঘনায় ১০ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

জৈন্তাপুরে বেপরোয়া বাস কেড়ে নিলো মোটরসাইকেল আরোহীর প্রাণ

  • প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬



জৈন্তাপুরে বেপরোয়া বাস কেড়ে নিলো মোটরসাইকেল আরোহীর প্রাণ

মাসুক আহমদ, জৈন্তাপুর (সিলেট)

সিলেট-তামাবিল মহাসড়কে পর্যটকবাহী সৌখিন পরিবহনের বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের শ্রীখেল আসা যাওয়া রেস্টুরেন্টের সামনে।

নিহতরা হলেন- সিলেটের কানাইঘাট উপজেলার সুতারকান্দি গ্রামের তোতা মিয়ার ছেলে কামরান আহমদ (২৫)।

তামাবিল হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ জাহিদ জানান, সিলেট শহর থেকে মোটরসাইকেলে (সিলেট- হ ১৪-৯০৬৮) যোগে বাড়ি যাচ্ছিলেন যুবক কামরান আহমদ। দরবস্ত শ্রীখেল এলাকায় পৌঁছা মাত্র বিপরীত দিক থেকে আসা সৌখিন পরিবহনের বেপরোয়া গতির পর্যটকবাহী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী রাস্তায় ছিঁটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর ঘাতক বাসটি পালিয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত বাসটিকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান হাইওয়ে পুলিশের এসআই মোঃ জাহিদ। তিনি আরও জানান, নিহত কামরান আহমদের লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে । সড়ক দুর্ঘটনা আইনে নিয়মিত মামলা নথিভুক্ত করা হচ্ছ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews