বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
সোনালী ব্যাংক সিবিএ (বি-৬৬৪)-এর সভাপতি জাকির ও সম্পাদক সিরাজ, কেন্দ্রীয় কমিটির স্বীকৃতি ইউপি সদস্যের নেতৃত্বে  চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা! হাটহাজারীতে ভয়াবহ আগুনে পুড়ল ৫ পরিবারের স্বপ্নের ঘর! পাবনায় মৃত ও আহত সরকারি কর্মকর্তা কর্মচারীদের আর্থিক অনুদানের চেক প্রদান পাবনায় নিখোঁজের সাতদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার শক্তিশালী স্থানীয় সরকার ও  ইউনিয়ন পরিষদ নির্বাচন ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ১৬ বছরের কিশোরের বিরুদ্ধে মামলা কোমলমতি কচিকাঁচাদের মুখে হাসি ফোটালেন মেয়র প্রার্থী তরিকুল ইসলাম বকুল  ঢাকা প্রেসক্লাবকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অনুদানের চেক হস্তান্তর রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

হাটহাজারীতে ভয়াবহ আগুনে পুড়ল ৫ পরিবারের স্বপ্নের ঘর!

  • প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬



হাটহাজারীতে ভয়াবহ আগুনে পুড়ল ৫ পরিবারের স্বপ্নের ঘর! সোমপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি ৪-৫ লাখ টাকা

মোঃ সোলাইমান,হাটহাজারী

চট্টগ্রামের হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের তীব্রতায় আরও একটি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আনুমানিক ৪ থেকে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সরকারহাট বাজারের পশ্চিম পাশে সোমপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচ পরিবার হলো—মিলন দে, তপু দে, প্রভা রানী নাথ, তপন নাথ ও খোকন নাথের পরিবার।

স্থানীয়রা জানান, দুপুরে একটি বসতঘরে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় পাঁচ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। এ সময় আরও একটি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। পরে তাদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে।

হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মন্নান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মিটারের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। অগ্নিকাণ্ডে আনুমানিক ৪ থেকে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews