সোনালী ব্যাংক সিবিএ (বি-৬৬৪)-এর সভাপতি জাকির ও সম্পাদক সিরাজ, কেন্দ্রীয় কমিটির স্বীকৃতি
জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে সোনালী ব্যাংক সিবিএ (বি-৬৬৪)-এর নবগঠিত ৩০ সদস্যবিশিষ্ট কমিটিকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি প্রদান এবং প্রত্যয়নপত্র হস্তান্তর করা হয়েছে।

এ কমিটিতে মোঃ জাকির হোসেনকে সভাপতি এবং মোঃ সিরাজ উদ্দিন আহমেদকে সাধারণ সম্পাদক পদে অনুমোদন দেয়া হয়। কেন্দ্রীয় কমিটির এই অনুমোদন লাভ করায় সোনালী ব্যাংক সিবিএ-র নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যদের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীরা নবগঠিত কমিটির সাফল্য, সোনালী ব্যাংকের শ্রমিক-কর্মচারীদের অধিকার আদায়ে জোরালো ভূমিকা পালন এবং নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত