৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ১৬ বছরের কিশোরের বিরুদ্ধে মামলা
নওগাঁ প্রতিনিধি
নওগাঁর রাণীনগরে ৮ বছরের এক শিশুকে নির্জন স্থানে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে ১৬ বছরের এক কিশোরের বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে রাণীনগর থানায় লিখিত এজাহার দিয়েছেন।
এজাহার সূত্রে জানা যায়, গত ২৬শে আগস্ট বিকাল আনুমানিক ৫টার দিকে শিশুটি তার ফুফুর বাড়িতে যাওয়ার পথে চক পারইল গ্রামের একটি নির্জন স্থানে পৌঁছায়। এ সময় অভিযুক্ত কিশোর তাকে ১০০ টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে কৌশলে নির্জন স্থানে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে। সেখানে শিশুটির পরনের পোশাক খুলে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ সময় শিশুটির চিৎকারে স্থানীয় দুই নারী ঘটনাস্থলে এগিয়ে গেলে অভিযুক্ত কিশোর দৌড়ে পালিয়ে যায় বলে অভিযোগে বলা হয়েছে। পরে ওই দুই নারী শিশুটিকে উদ্ধার করে এবং তার কাছ থেকে ঘটনার বিষয়টি জানতে পারেন। পরবর্তীতে তারা শিশুটির বাবাকে বিষয়টি জানান।
এজাহারে আরও বলা হয়, স্থানীয় লোকজন ও আত্মীয়-স্বজনের সঙ্গে আলোচনা শেষে শিশুটির বাবা অভিযুক্তের পরিবারের কাছে গিয়ে বিষয়টি জানান। তবে তারা অভিযোগের বিষয়ে কোনো কর্ণপাত করেননি বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে আবেদন জানিয়েছেন শিশুটির বাবা।
তবে অভিযোগের বিষয়ে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি তবে মামলা হিসেবে এটি গ্রহণ করা হয়েছে । রানীনগর থানা মামলা নাম্বার ১৩ তারিখ ২৭/৮/২০২৬ ধারা ৯ এর ৪ (খ) নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত