সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ১৬ জন গ্রেফতার
আনিসুর রহমান, সোনারগাঁ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত দুইজন, নিয়মিত মামলায় দুইজন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুইজন, বৈষম্যবিরোধী মামলায় তিনজন এবং মাদকসেবী সাতজনসহ মোট ১৬ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে মাদকসেবী হিসেবে আপন খান (২১), মোঃ ইমরান (২২), খোরশেদ (৩০), মোঃ আকবর (৩৯), মোঃ আফাজ উদ্দিন (৪০), জসিম সরকার (৫৫) ও মোঃ তাজুল ইসলাম (২৫)কে গ্রেফতার করা হয়।
নিয়মিত মামলায় গ্রেফতার করা হয়েছে শাহ আলম (৪০) ও রকিবুল হাসান ইমন (২৬)কে। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মোঃ মাসুম (৩৮) ও ইসলামাইল রহমান রাতিন (৩০)কে গ্রেফতার করা হয়।
এ ছাড়া বৈষম্যবিরোধী মামলায় মোহাম্মদ রব্বি সীমান্ত গাজী (২৮), মনির হোসেন (৪০) ও আব্দুর রহমান অমি (২৩)কে গ্রেফতার করেছে পুলিশ।অন্যদিকে, ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ উজ্জল মিয়া ও মোঃ আঃ ছালাম ওরফে সেন্টু মিয়া (৫৫)কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত