মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিক্ষকতা জীবনের ইতি; নজরুল ইসলামকে আবেগঘন বিদায়ী সংবর্ধনা! কেন বাড়ছে খুন? কক্সবাজারে  আট মাসে ৯৭ প্রানহানি, ২০ টির কারণ  অজানা! কক্সবাজারে ৬২% সরকারি  প্রাথমিক বিদ্যালয়েই নেই প্রধান শিক্ষক!  পাওনা ৬০০  টাকা চাওয়ায় মা ও তিন ছেলেকে কুপিয়ে জখম রাজনীতির অগ্নিপরীক্ষায় উত্তীর্ণ যুবনেতা ই এম মেহেদী হাছান মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায়  ৩ প্রতিবাদী  যুবকের উপর হামলা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ১৪ জন গ্রেফতার খাদ্যের অপচয়রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ! বিএনপির নির্বাচনী প্রচারে হামলার মামলায় মেঘনায় আ.লীগ নেতা গ্রেপ্তার বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটো ও মিশুক চালক দলের কেন্দ্রীয় ১নং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় চালক ও শ্রমিক নেতাদের অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা

চট্টগ্রামে র‌্যাব ৭ এর মত বিনিময় সভা, হারিয়ে যাওয়া অবৈধ অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা!

  • প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬



চট্টগ্রামে র‌্যাব ৭ এর মত বিনিময় সভা, হারিয়ে যাওয়া অবৈধ অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা!

 জাবের আলী, চট্টগ্রাম থেকে —

অদ্য ১৪/০৯/২০২৩ খ্রিষ্টাব্দ রোজ সোমবার সকাল ১১ ঘটিকার সময় চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় র‌্যাব৭ এর কার্যালয়ে চট্টগ্রামের ‌সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন র‌্যাব ৭ এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মোস্তাফিজুর রহমান।

সভায় বিগত সময়ে হারানো সরকারী অস্ত্র সহ সকল প্রকার অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের জন্য তথ্য প্রদানের জন্য পুরস্কার ঘোষণা করা হয়। ব্রিফিংয়ে বলা হয় তথ্য প্রদানকারীর নাম ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে এবং সাথে সাথে গোপনে পুরস্কৃত করা হবে। তথ্য প্রদানকারীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।কেউ যদি স্বেচ্ছায় অবৈধ হারিয়ে যাওয়া অস্ত্র জমা দেন তাহলে তার বিরুদ্ধে কোন আইনগত ব্যবস্থা গ্রহণ না করে সাধারণ ক্ষমা করা হবে। তবে এই সময়সীমা ১৫ নভেম্বর ২০২৬ইং পর্যন্ত বলবৎ থাকবে।এর মধ্যে যারা অস্ত্র জমা না দিয়ে রেখে দেবেন পরবর্তীতে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে কঠোর আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

কোন ব্যক্তি সরাসরি অস্ত্র জমা দিতে ভয় পেলে র‌্যাব ৭ এ ফোন করে নির্দিষ্ট স্থান জানিয়ে দিলে র‌্যাব সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসবেন। নিজের পরিচয় গোপন রেখে কোন সাংবাদিকের মাধ্যমে ও তথ্য দেওয়া যাবে। এতে করে সে ভবিষ্যতে বড় বিপদ থেকে নিজেকে রক্ষা করতে পারবে।

র‌্যাব ৭ এর অধিনায়ক বলেন,সকল  হারিয়ে যাওয়া সরকারী ও অবৈধ অস্ত্র দেশ, জাতি ও সমাজের জন্য মারাত্মক ঝুঁকি এবং সকল প্রকার সন্ত্রাসী কার্যক্রমের কেন্দ্রবিন্দু। অবৈধ অস্ত্রের জন্য আইন শৃঙ্খলার ব্যাপক অবনতি ঘটেছে। অবৈধ অস্ত্রের ব্যাপারে র্্যাব শূন্য সহনশীলতা নীতি অবলম্বন করে আসছে। আগামীতে আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান।

চট্টগ্রাম থেকে এই পর্যন্ত কতগুলো সরকারী অস্ত্র হারিয়েছে এবং অদ্যাবধি কতগুলো উদ্ধার হয়েছে এই ব্যাপারে জানতে চাইলে র‌্যাব ৭ এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, এই মুহুর্তে সঠিক সংখ্যা বলতে পারছি না তবে প্রায় ৬০ শতাংশ হারিয়ে যাওয়া অস্ত্র উদ্ধার করতে আমরা সক্ষম হয়েছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews