সিলেট জেলার শ্রেষ্ঠ এএসআই জৈন্তাপুর মডেল থানার জিয়াউর রহমান
মাসুক আহমদ, জৈন্তাপুর (সিলেট)
সাজাপরোয়ানা ও অন্যান্য গ্রেফতারি পরোয়ানা তামিলে সিলেট জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন জৈন্তাপুর মডেল থানার এএসআই মো. জিয়াউর রহমান। পরোয়ানা নিষ্পত্তিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত করা হয়েছে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) সিলেট জেলা পুলিশ কর্তৃক আয়োজিত কল্যাণ সভায় জেলার শ্রেষ্ঠ এএসআই হিসেবে এএসআই জিয়াউর রহমানকে ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করেন সিলেট জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. জাবেদ সাদিক।
জানা যায়, গত মাসে এএসআই জিয়াউর রহমান জিআর সাজা পরোয়ানা ৪টি, সিআর সাজা পরোয়ানা ৪টি এবং অন্যান্য গ্রেফতারি পরোয়ানা ৫টিসহ মোট ১৩টি পরোয়ানা নিষ্পত্তি করেন। পরোয়ানা তামিলে তার এ সাফল্যের ফলে তিনি সিলেট জেলার শ্রেষ্ঠ এএসআই হিসেবে নির্বাচিত হন।
এএসআই মো. জিয়াউর রহমান হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার বাসিন্দা। তিনি ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর থেকে জৈন্তাপুর মডেল থানায় কর্মরত রয়েছেন।
তার এ অর্জনে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা, ইন্সপেক্টর (তদন্ত) মোহাম্মদ আল আমিন মীরসহ থানার কর্মকর্তা ও পুলিশ সদস্যরা তাকে অভিনন্দন জানিয়েছেন।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, “পরোয়ানা তামিল ও আইনশৃঙ্খলা রক্ষায় এএসআই জিয়াউর রহমানের এ অর্জন জৈন্তাপুর মডেল থানার জন্য অত্যন্ত গর্বের। তার নিষ্ঠা, দায়িত্বশীলতা ও কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে এ সম্মান পেয়েছেন। আমি তার এ সাফল্যে আন্তরিকভাবে অভিনন্দন জানাই এবং ভবিষ্যতেও তিনি আরও দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন—এটাই প্রত্যাশা।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত